স্মার্ট মিটারের বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহক সভা
জনস্বার্থবিরোধী স্মার্ট মিটারের বিরুদ্ধে ২৩ শে জুলাই সারা বাংলা মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিতে আজ পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত সিদ্ধা এলাকার বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে এক …
স্মার্ট মিটারের বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহক সভা
জনস্বার্থবিরোধী স্মার্ট মিটারের বিরুদ্ধে ২৩ শে জুলাই সারা বাংলা মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিতে আজ পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত সিদ্ধা এলাকার বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সিদ্ধা প্রাইমারী স্কুলে। সভায় বক্তব্য রাখেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের পাঁশকুড়া জোনাল কমিটির সহ-সভাপতি কার্তিক হাজরা। সভা থেকে ওই দিন সকাল আটটায় সিদ্ধা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। সভায় লোডশেডিং সমস্যা সমাধানে বরদাবাড় সংলগ্ন স্থানে একটি সাব স্টেশন নির্মাণের দাবী ওঠে।

No comments