পুনর্বাসনের দাবীতে ঘাটাল শহর হকার্স ও পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির ডেপুটেশন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পুনর্বাসনের দাবীতে ঘাটাল মহকুমা শাসকের কাছে মিছিল সহকারে ডেপুটেশন দিল ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় বস…
পুনর্বাসনের দাবীতে ঘাটাল শহর হকার্স ও পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পুনর্বাসনের দাবীতে ঘাটাল মহকুমা শাসকের কাছে মিছিল সহকারে ডেপুটেশন দিল ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় বসা হকার ও ব্যবসায়ীরা। আজ ৭ জুলাই ঘাটাল শহর হকার্স ও পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি আয়োজিত এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সমিতির সভাপতি কার্তিক মণ্ডল ও সম্পাদক অনুপ ধাড়া। উপস্থিত ছিলেন ভক্তি কাপাস, মন্টু বেরা, সুকান্ত মণ্ডল, সেখ আব্দুল সার্দাম, সেখ আব্দুল আজিম প্রমুখ। পুনর্বাসন ছাড়াও কেন্দ্রীয় হকার্স আইন-২০১৪ কে মান্যতা দিয়ে ঘাটাল শহর ভেণ্ডিং কমিটি গঠন, কলেজ মোড়ের সবজি বাজার রক্ষা ইত্যাদি দাবিতে সরব হয় হকাররা। মহকুমা শাসকের অনুপস্থিতিতে আজ তারা স্মারকলিপি জমা দেন সহকারী আধিকারিক অতনু দাসকে। উল্লেখ্য, গত ২৩ জুন অনুপ ধাড়ার নেতৃত্বে উচ্ছেদের মুখে থাকা এই হকাররা পুনর্বাসনের দাবী জানিয়ে মহকুমা শাসক সুদীপ্ত সাঁতরার হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছিল।

No comments