Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেলের রেকে বেঁধে রাখার ঘটনায় শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়াল

চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেলের রেকে বেঁধে রাখার ঘটনায় শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়াল
চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেলের রেকে বেঁধে রাখার ঘটনায় শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের হলদিয়…

 

চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেলের রেকে বেঁধে রাখার ঘটনায় শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়াল


চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেলের রেকে বেঁধে রাখার ঘটনায় শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্প শহরের রানিচক এলাকায়। খবর পেয়ে হলদিয়া থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাতেই পরিবারে হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে রানিচক এলাকার রেল লাইনের কাছে অসংলগ্ন অবস্থায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তাঁর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় চোর ভেবে তাঁকে ধরে ফেলেন কয়েকজন। এরপর রেলের রেকে সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হলদিয়া থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাতেই পরিবারের সঙ্গে কথা বলে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

এই ঘটনার পর রানিচক এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

No comments