দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হলদিয়ায় অরণ্য সপ্তাহ উদযাপন ও অঙ্কন প্রতিযোগিতা
"একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও" — এই সামাজিক বার্তাটিকে পাথেয় করে অরণ্য সপ্তাহ উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল 'দেশব…
দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হলদিয়ায় অরণ্য সপ্তাহ উদযাপন ও অঙ্কন প্রতিযোগিতা
"একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও" — এই সামাজিক বার্তাটিকে পাথেয় করে অরণ্য সপ্তাহ উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল 'দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট'। পরিবেশকে সুস্থ ও সুন্দর করে তোলার লক্ষ্যে ট্রাস্টের উদ্যোগে হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনে একটি পরিবেশ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যায়। প্রায় ৪০০ জন প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। শিশুদের এই বিপুল উৎসাহ ও পরিবেশের প্রতি ভালোবাসা দেখে ট্রাস্টের কর্মকর্তারা গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হলো শৈশব থেকেই প্রতিটি শিশুর মনে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করে আগামী প্রজন্ম যাতে একটি সুস্থ, সুন্দর ও নির্মল পৃথিবী উপহার পেতে পারে, সেই সচেতনতাবোধ জাগ্রত করাই এই অনুষ্ঠানের মূল সার্থকতা।


No comments