হলদিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদাতাদের সংবর্ধিত করল
রক্তদান জীবন দান রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির হয়ে থাকে। বিভিন্ন সময় হাসপাতালে মুমূর্ষ রোগী ভর্তি থাকে অনেক মানু…
হলদিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদাতাদের সংবর্ধিত করল
রক্তদান জীবন দান রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির হয়ে থাকে। বিভিন্ন সময় হাসপাতালে মুমূর্ষ রোগী ভর্তি থাকে অনেক মানুষ হাসপাতালে বেডে শুয়ে রক্ত দিয়ে জীবন বাঁচান সেই রোগীর। প্রতিনিয়ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয় তাই রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখেই বিভিন্ন সময়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
হলদিয়া ভগবান হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে রক্তদাতাদের সংবর্ধনা জানানো হল। বুধবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২৫ বারের উর্ধ্বে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী ২৫ জন রক্তদাতাদের সম্মানিত করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাতো, অ্যাসিস্ট্যান্ট সুপার-সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, আধিকারিক ও কর্মীরা। রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছায় নিয়মিত রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


No comments