মোবাইলসহ নানান নেশায় আসক্ত, প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হওয়া ছাত্র-ছাত্রীদের জন্য কি বার্তা দিলেন - ববি চক্রবর্তী
বর্তমান সময়ে ছেলেমেয়েরা এক অস্থির, অসহিষ্ণু পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে উঠেছে ।গুরুজনদের না মানা ,
অহেতুক মিথ্…

অহেতুক মিথ্যা কথা বলা ,মোবাইলসহ নানান নেশায় আসক্তি প্রভৃতি প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হওয়া ছাত্র-ছাত্রীদের জন্য ববি চক্রবর্তী একজন সমাজ সংস্কার হিসেবে নীরবে কাজ করে চলেছেন। ছাত্র-ছাত্রীদের ধৈর্য যেখানে তলানিতে ঠেকেছে সেখানে এক নাগাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা শুধু মাত্র কিছু কথার মাধ্যমে,এ এক অসাধারণ প্রয়াস।
বিনা পারিশ্রমিকে এই কঠিন কাজটি আমাদের বিদ্যালয়ে তাঁর কর্মকান্ডের ৪৮৮ তম আড্ডা হল ২২ জুলাই বুধবার।
ছাত্রীরা অনুষ্ঠানের শেষে তাঁর কাছে অকপটে স্বীকার করেছে তাদের ভুলগুলো এবং প্রতিজ্ঞা করেছে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে যাবে।
আমরা যাঁরা প্রতিনিয়ত ছাত্র ছাত্রীদের সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করছি, তাঁদের কাছে এ এক বিরাট সহযোগিতা। পাশাপাশি আগ্রহী স্কুলগুলো যোগাযোগ করলে উনি অবশ্যই আসবেন কথা দিয়েছেন।

No comments