Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশেষ প্রশিক্ষণ মহা অভিযান’ শিবির, ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার বার্তা বিধায়ক সুমিতা

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশেষ প্রশিক্ষণ মহা অভিযান’ শিবির, ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার বার্তা বিধায়ক সুমিতা
পাহাড়পুরে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশেষ প্রশিক্ষণ মহা অভিযান’ শিবির, ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার বার্তা ব…

 

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশেষ প্রশিক্ষণ মহা অভিযান’ শিবির, ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার বার্তা বিধায়ক সুমিতা


পাহাড়পুরে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশেষ প্রশিক্ষণ মহা অভিযান’ শিবির, ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার বার্তা বিধায়ক সুমিতা সিনহা'র

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার ও উত্তর কাঁথি ৫ নম্বর মন্ডলে রবিবার অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশেষ প্রশিক্ষণ মহা অভিযান’ শিবির। উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত পাহাড়পুর  উচ্চমাধ্যমিক হাইস্কুলের সভাগৃহে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুমিতা সিনহা। শিবিরে বিধানসভার বিভিন্ন মণ্ডল, শক্তিকেন্দ্র ও বুথস্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক বিজেপি কর্মী অংশগ্রহণ করেন।


প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুমিতা সিনহা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তাই সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রত্যেক কর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এলাকার যুবক ছেলেদের আরও উদ্দুদ্ধ করতে হবে। 


তিনি আরও বলেন, হতাশ হওয়ার কোনও কারণ নেই। মানুষের আস্থা অর্জন করাই এখন দলের মূল লক্ষ্য। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সেই সুবিধা পৌঁছে দিতে দলীয় কর্মীদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।


বিধায়ক দাবি করেন, ‘অন্নপূর্ণা যোজনা’-র আওতায় প্রত্যেক যোগ্য উপভোক্তাই আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি তিনি বলেন, “আমি নয়, আমরা”—এই নীতিতেই বিজেপি বিশ্বাস করে। তাঁর কথায়, ব্যক্তি নয়, সংগঠনই শেষ কথা বলে এবং সংগঠনের শক্তির উপর ভর করেই মানুষের আস্থা অর্জন সম্ভব।

এদিনের বক্তব্যে তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারি বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানীর আদর্শ ও দর্শনের গুরুত্বও তুলে ধরেন। তাঁদের চিন্তাধারা ও আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণ শিবিরে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করা, সরকারের বিভিন্ন কর্মসূচি মানুষের কাছে তুলে ধরা, বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায়, সহ-সভাপতি মুনমুন খুটিয়া দাস ও ভবেন্দু পাত্র এবং কণিষ্ক পন্ডা, উত্তর কাঁথি ৫ নম্বর মন্ডলের সভাপতি দেবাশীষ বর্মন, সাধারণ সম্পাদক তপন বর ও অংশুমান জানা, শক্তিকেন্দ্র প্রমূখ পাঁচু গিরি প্রমুখ। 

বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি দেবাশীষ বর্মনের দাবি, এ ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তৃণমূল স্তরের কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি জনসংযোগ, জনসেবা এবং সংগঠনের বিস্তারে আগামী দিনে দল আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলেও আমরা আশাবাদী।

No comments