সিটাডেল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৭ তম রক্তদান শিবির
রক্তদান জীবন দান তার সঙ্গে বৃক্ষরোপণ বৃক্ষ বাঁচাও কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।আয়োজনে সিটাডেল ফাউন্ডেশন, চৈতন্যপুর।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিল…
সিটাডেল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৭ তম রক্তদান শিবির
রক্তদান জীবন দান তার সঙ্গে বৃক্ষরোপণ বৃক্ষ বাঁচাও কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।আয়োজনে সিটাডেল ফাউন্ডেশন, চৈতন্যপুর।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা পাহাড়ি, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়, প্রধান শিক্ষিকা। উপস্থিত ছিলেন লক্ষ্যা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি, নমিতা পাএ সহকারী প্রধান শিক্ষিকা বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়, রনজিৎ মুনিয়ান (এল আই সি ডি ও) . অমিতাভ মিশ্র (বাংলা বিভাগ) মহিষাদল রাজ কলেজ, শিবাআত্মা নন্দ জি মহারাজ বিবেকানন্দ মিশন আশ্রম, চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার কর্ণধর ধনঞ্জয় মাঝি ও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রত্যেক বছরের ন্যায় এ বছরও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে তার সঙ্গে বৃক্ষদানের মাধ্যমে বৃক্ষরোপনের বার্তা দিয়েছেন। আজ চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৬৫ জন রক্ত দিলেন। সকল রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দিলেন সংস্থার সদস্য ও সদস্যবৃন্দ।

No comments