পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২নম্বর ব্লকে বন্যাদুর্গত মানুষের পাশে প্রশাসন।তুরকা গ্রাম পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন দাঁতন বিধানসভার বিধায়ক অজিত কুমার জানা ও দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য।পশ্চিম মেদিনীপুর জেলার …
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২নম্বর ব্লকে বন্যাদুর্গত মানুষের পাশে প্রশাসন।
তুরকা গ্রাম পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন দাঁতন বিধানসভার বিধায়ক অজিত কুমার জানা ও দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য।
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের তুরকা গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উপস্থিত থেকে দুর্গত পরিবারগুলির হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক অজিত কুমার জানা এবং দাঁতন-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অভিরূপ ভট্টাচার্য (ডব্লিউবিসিএস-এক্সিকিউটিভ)।
প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি, তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথাও শোনা হয়। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এলাকার বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী আগামী দিনেও ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে।

No comments