Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লকের জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ১৯ দফা দাবীতে বি.ডি.ও.'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ

কোলাঘাট ব্লকের জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ১৯ দফা দাবীতে বি.ডি.ও.'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ জনজীবনের বিভিন্ন সমস্যা সমা…

 



কোলাঘাট ব্লকের জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ১৯ দফা দাবীতে বি.ডি.ও.'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে ১৯ দফা দাবীতে কৃষক সংগ্রাম পরিষদ, রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটি, ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি,পরিবহন যাত্রী কমিটির কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে আজ বি.ডি.ও.'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। 

          কমিটিগুলির পক্ষে প্রতিনিধি দলে ছিলেন নারায়ণ চন্দ্র নায়ক, কার্তিক চন্দ্র হাজরা, তপন কুমার মাইতি, বিশ্বনাথ ভক্তা প্রমূখ।

          দাবীগুলির মধ্যে অন্যতম হলো-ব্লকের জলনিকাশী সমস্যার সমাধানে অতি দ্রুত নিকাশী খালগুলিতে কচুরিপানা তোলার কাজ শেষ, বর্ষার পরপরই সমস্ত নিকাশী খালগুলি পূর্ণ সংস্কার, দেহাটি লকগেট তোলা-ফেলার জন্য বৈদ্যুতিকীকরণ,দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ন,রায়চক-বাবুয়া রাস্তাটি অবিলম্বে সংস্কার করে বর্ষায় যাতায়াতের উপযোগী করা সহ দ্রুত পূর্ণাঙ্গ রাস্তা নির্মাণ,পথশ্রী চার প্রকল্পে টোপা ড্রেনেজ খালের দুই দিকের খালবাঁধ সহ যে রাস্তাগুলি ধরা হয়েছিল,সেই রাস্তা নির্মাণের কাজও দ্রুত শুরু করে শেষ, কোলাঘাটে দ্রুত ফুলের হাব নির্মাণের কাজ শুরু, পানসিলায় নবনির্মিত ফুলবাজার চালু,বিদ্যুতের খুটি সরানোর কাজ দ্রুত সম্পন্ন করে ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়ায় বন্ধ থাকা আন্ডারপাস নির্মাণের কাজ শুরু ,দেউলিয়া বাজার ও দেউলিয়া-খন্যাডিহি রাস্তার সংযোগস্থলে জমে থাকা জলের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ,কোলাঘাট-জশাড় ও খন্যাডিহি-ধর্মতলা রুটে সরকারী বাস পুনরায় চালুর উদ্যোগ ,কোলাঘাটে বাস টার্মিনাল তৈরী,সুষ্ঠু জলনিকাশীর বন্দোবস্ত না থাকার কারণে চলতি আমন মরশুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ক্ষতিপূরণ প্রদান,অবিলম্বে সরকারি সহায়ক মূল্যে চাষীর ঘরে জমে থাকা বোরো ধান কিষাণ মান্ডি বা সি.পি.সি.গুলি থেকে ক্রয় করার বন্দোবস্ত,কোলাঘাট রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নতুন ভবন অবিলম্বে চালু প্রভৃতি।

          বিডিও দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

          নারায়নবাবু অভিযোগ করেন, রূপনারায়ণ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ব্লকের এলাকা হলেও সুষ্ঠু জলনিকাশীর অভাবে গত কয়েক বছরের মতো এ বছরও প্রায় কুড়ি/পঁচিশটি গ্রামের কয়েকশো বিঘা জমিতে আমন চাষ হোল না। অবিলম্বে ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।



No comments