রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা
ভবানীপুর সবার আসর ক্লাবের ব্যবস্থাপনায় চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেএ নিরাময় নিকেতনে অত্যাধুনিক যন্ত্রপাতির অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর সহযোগিতা বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা শিবির এছাড়া বিনামূল্য…
রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা
থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের এবং হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির। বহু মানুষ কর্নিয়া রোগে আক্রান্ত হচ্ছেন দুস্থ মানুষদের জন্য চক্ষু পরীক্ষা শিবির।
ভবানীপুর সবার আসর ক্লাবের আজ ২৩ তম বর্ষে আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
প্রায় শতাধিক যুবক-যুবতী রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন। রক্ত সংগ্রহ করলেন হলদিয়া বিসিরায় হাসপাতাল।
হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দন নেত্র নিরাময় নিকেতন চক্ষু হাসপাতালে উদ্যোগে চক্ষুদান শিবির অনুষ্ঠিত হয়। জানা যায় প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্য লেন্স দ্বারা মাইক্রো সার্জারি উদ্যোগ নিয়েছেন সবার আসর ক্লাব।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাড়ঘাসীপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার প্রামানিক, প্রাক্তন শিক্ষক দুলাল দেবনাথ, বাড় ঘাসিপুর হাইস্কুলের বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ পাইন প্রাক্তন কাউন্সিলর ফুটবলার প্রাক্তন শিক্ষক মদনমোহন ধাড়া, হলদিয়া রিফাইনারি আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, জনকল্যাণ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মানস মাইতি, বাড়ঘাসীপুর হাই স্কুলের বর্তমান সহ-শিক্ষক পৃথ্বীর দাস, প্রদীপ ঘোড়াই, কল্লোল কুমার সামন্ত, প্রমূখ। জানালেন ক্লাবের অন্যতম সম্পাদক স্বপন কুমার মাইতি।


No comments