ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও একজনের চাকরি: বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে ‘জয় মা কালী’ ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারানো পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের পরিবারগুলির পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মু…
ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও একজনের চাকরি: বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে ‘জয় মা কালী’ ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারানো পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের পরিবারগুলির পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় রামনগর বিধানসভার বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডল বিষয়টি উত্থাপন করলে জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী জানান, মৃত প্রত্যেক মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে স্থানীয় থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে।
কিছুদিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘জয় মা কালী’ ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারটি উল্টে যাওয়ার পর বহু মৎস্যজীবী নিখোঁজ হন। প্রায় ছয় দিন পর ট্রলারটির সন্ধান মেলে এবং একাধিক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একাধিক পরিবার শোকের ছায়ায় ঢেকে যায়।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “অর্থ দিয়ে কখনও একজন মানুষের জীবনের ক্ষতিপূরণ করা সম্ভব নয়। কিন্তু মানবিক দায়িত্ব সরকারের রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পশ্চিমবঙ্গের মৃত মৎস্যজীবীদের প্রত্যেক পরিবারের হাতে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে স্থানীয় থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে।”
বাইট:১
বাইট:২
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন ওডিশার বালাসোর জেলার বাসিন্দা হলেও পশ্চিমবঙ্গের নিহতদের অধিকাংশই পূর্ব মেদিনীপুর, হাওড়া ও নদিয়া জেলার বাসিন্দা। রাজ্য সরকার শুধুমাত্র আর্থিক সহায়তাই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দীর্ঘমেয়াদি জীবিকার বিষয়েও গুরুত্ব দিয়েছে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী রবিবার রামনগর–১ ব্লকের প্রশাসনিক কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে। একই সঙ্গে পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হবে।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি সিকিমে টানেল ধসের ঘটনায় যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকেও রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
বাইট:৩
রাজ্য সরকারের এই ঘোষণাকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং নিহতদের পরিবারের সদস্যরা। তাঁদের আশা, সরকারের এই সহায়তা শোকাহত পরিবারগুলির ভবিষ্যৎ জীবনে কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা এনে দেবে।
No comments