হলদিয়া পৌরসভায় জন্মে এবং মৃত্যুর সংস্থাপত্র বন্ধ হতে চলেছে?
জন্মের সংস্থাপত্র দেওয়া ক্ষমতা পঞ্চায়েত ও পৌরসভা, প্রধানদের হাত থেকে কেড়ে নিতে চলছে বর্তমান রাজ্য সরকার ,পরিবর্তে সরকারি আধিকারিকদের হাতে এই ক্ষমতা ন্যস্ত করা হবে। প…
হলদিয়া পৌরসভায় জন্মে এবং মৃত্যুর সংস্থাপত্র বন্ধ হতে চলেছে?
জন্মের সংস্থাপত্র দেওয়া ক্ষমতা পঞ্চায়েত ও পৌরসভা, প্রধানদের হাত থেকে কেড়ে নিতে চলছে বর্তমান রাজ্য সরকার ,পরিবর্তে সরকারি আধিকারিকদের হাতে এই ক্ষমতা ন্যস্ত করা হবে। পাশাপাশি আগামী দিনে জন্মের ২১ দিনের মধ্যে তা নথিভুক্ত করা বাধ্যতামূলক হতে চলেছে। নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল বিপুল সংখ্যক জন্ম-মৃত্যু সংস্থাপত্র ইস্যু হওয়ার গুরুত্বর অভিযোগ উঠেছে রাজ্যজুড়ে, তাই আজ ২৩শে জুলাই আজ থেকে এ নিয়ে অভিযান শুরু করেছে বিভিন্ন জায়গার পুলিশ। হলদিয়া পৌরসভার জন্ম-মৃত্যু নথিভুক্তি করন দফতরে হলদিয়া ভবানীপুর থানার পুলিশ এসে সেই সকল সার্টিফিকেট ইস্যু সমস্ত নথিপত্র তদন্ত শুরু করলেন। বিশেষ সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় ২৫ বছরের তথ্য সংগ্রহ করছেন। প্রায় চারজন পুলিশ আধিকারিক এই তদন্তের কাজে হলদিয়া পৌরসভার একটি রুমে তদন্ত শুরু করলেন।
দুর্নীতি রুখতে জন্ম মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করার নিয়ম বদল করছে বর্তমান সরকার। আগামী দিনে সরকারি আধিকারিকরা এই কাজ করবেন। কোন আধিকারিকদের এই ক্ষমতা দেওয়া হবে তার ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। আরো জানা যায় জন্মের ভুল তথ্য দিয়ে তৈরি সংস্থাপত্র দাখিল করে অনেকে ভোটার তালিকায় নাম তুলেছেন তদন্তে এমন বেশ কিছু ঘটনা ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে জমানথি জাল নয়, কিন্তু সেখানে উল্লেখিত তথ্য যারা এই সার্টিফিকেটগুলি ইস্যু করেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানাযায়।

No comments