Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎ এর স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর বিরুদ্ধে জেলা জুড়ে মানব বন্ধন কর্মসূচিতে ব্যাপক সাড়া

(  মুম্বাই রোডের সিদ্ধা বাজারে মানব বন্ধন)
বিদ্যুৎ এর স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর বিরুদ্ধে জেলা জুড়ে মানব বন্ধন কর্মসূচিতে ব্যাপক সাড়া                        ( হলদিয়া)জনস্বার্থবিরোধী বিদ্যুৎ এর স্মার্ট প্রিপেইড মিটার…

 

         (  মুম্বাই রোডের সিদ্ধা বাজারে মানব বন্ধন)


বিদ্যুৎ এর স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর বিরুদ্ধে জেলা জুড়ে মানব বন্ধন কর্মসূচিতে ব্যাপক সাড়া

                       ( হলদিয়া)

                        

জনস্বার্থবিরোধী বিদ্যুৎ এর স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর বিরুদ্ধে ,ফের মাশুল বৃদ্ধির চক্রান্ত রুখতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র আহ্বানে সারা বাংলা মানববন্ধন কর্মসূচিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিদ্যুৎ গ্রাহকেরা ৩০ মিনিট মানব বন্ধন কর্মসূচি পালন করেন। জেলার মুম্বাই রোডের সিদ্ধা-কাঁথি-এগরা-তমলুক-মেছেদা-পাঁশকুড়া-চৈতন্যপুর-নন্দকুমার-কোলাঘাট-নোনাকুড়ি-মহিষাদল-পটাশপুর সহ ২৫ টি জায়গায় ঐ কর্মসূচি হয়। প্রতিটি স্থানে প্রায় শতাধিক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন। বিভিন্ন স্থানের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের পক্ষে জয়মোহন পাল,বিমল জানা,শংকর মালাকার,নারায়ণ চন্দ্র নায়ক,প্রদীপ দাস,অশোক তরু প্রধান,প্রণব মাইতি,সনাতন গিরি,নারায়ণ প্রামাণিক প্রমুখ। মানববন্ধন কর্মসূচির পূর্বে ঐ সমস্ত স্থানে শহর-গঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়। কর্মসূচিতে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে।

নেতৃবৃন্দ বলেন,গতকাল বিধানসভায় মূখ্যমন্ত্রী গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট প্রিপেড মিটার লাগানো বাধ্যতামূলক নয়,বলে ঘোষণা করেছেন। এই ঘোষণা অ্যাবেকার নেতৃত্বে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের লাগাতর আন্দোলনের জয়। অবিলম্বে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে ওই ঘোষণার দাবী জানানো হয়।

No comments