হলদিয়াতে চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতাহলদিয়া শিল্পাঞ্চল কারখানায় চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা কাশীশ্বর মাইতি। শুক্রবার ৩ জুলাই রাতে হলদিয়ার টাউনশিপ থেকে ধৃ…
হলদিয়াতে চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতা
হলদিয়া শিল্পাঞ্চল কারখানায় চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা কাশীশ্বর মাইতি। শুক্রবার ৩ জুলাই রাতে হলদিয়ার টাউনশিপ থেকে ধৃতকে গ্রেফতার করে হলদিয়া থানার পুলিশ। জানা যায় হলদিয়া রিফাইনারি মেইনটেনেন্স সাইডে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সূত্রের খবর, বিপুল পরিমাণ টাকা দিয়ে কাজ না পেয়ে সর্বস্বান্ত হয়ে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছে। আজ শনিবার ধৃত তৃণমূলের শ্রমিক নেতাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। হলদিয়া আদালতের বিচারক অভিযুক্ত তৃণমূল কংগ্রেস শ্রমিক নেতা কাশীশ্বর মাইতি কে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
No comments