আজাদ হিন্দ নগরে পূরীর আদলে উল্টো রথের সূচনাশিল্প শহর হলদিয়া নগর উন্নয়নের সাথে গড়ে উঠেছে হলদিয়া আজাদ হিন্দ নগর। রথেবিরাজ করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই রথ আজাদ হিন্দ নগরের পরিবারের রথ নামে পরিচিত। জগন্নাথ বলরাম সুভদ্রাকে …
আজাদ হিন্দ নগরে পূরীর আদলে উল্টো রথের সূচনা
শিল্প শহর হলদিয়া নগর উন্নয়নের সাথে গড়ে উঠেছে হলদিয়া আজাদ হিন্দ নগর। রথেবিরাজ করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই রথ আজাদ হিন্দ নগরের পরিবারের রথ নামে পরিচিত। জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রতিষ্ঠিত করেছিলেন পুরীর থেকে আগত সাতজন ব্রাহ্মণদের দ্বারা। নারায়ণ শিলার উপর অধিষ্ঠিত হয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা । প্রায় পাঁচ দিন ধরে মহাযজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিষ্ঠিত হয়েছিল। ২০২৩ সালে ৩০ শে মে এই মন্দিরে প্রতিষ্টিত হয়েছেন। জগন্নাথ বলরাম সুভদ্রা, আগে ওই এলাকার বিশিষ্ট অমিত মুখার্জির বাড়িতেই থাকতেন। আজাদ হিন্দ নগরের মা ভবতারিণী মন্দিরের পাশাপাশি জগন্নাথ বলরাম সুভদ্রা কে রাখা হয়েছে। আজ ২৪ জুলাই এক সপ্তাহ পরে নিজ গৃহে যাওয়ার জন্য মাসির বাড়ি থেকে রওনা দিলেন। থেকে বিরাজ করবে রত্ন সিংহাসনে জগন্নাথ বলরাম সুভদ্রা, কথিত আছে যারা মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করতে পারেন না তাদের জন্যই প্রভু নিজেই দর্শনের দেওয়ার জন্যই এই রাজপথে বেরিয়েছিলেন। এবং এক সপ্তাহ পরে মাসির বাড়ি থেকে পুনরায় তিনি ফিরেন। মন্দির সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ভোগ প্রসাদ প্রভুকে নিবেদন করা হয়। বহু ভক্ত প্রভুর প্রসাদ গ্রহণ করেন। জানালেন মন্দিরের সেবাইত সদস্য ও সদস্যা মৌ মুখার্জী, সুকর্ণ কান্তি দাস, সোমা সামন্ত এবং গোপাল প্রসাদ দত্ত প্রমূখ। রথযাত্রা কমিটির সম্পাদিকা মৌ মুখার্জির বলেন গত সাত দিন ধরে আমরা আজাদ হিন্দ নগরে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে পূজা অর্চনা করেছি এবং প্রতিদিন এলাকা দুস্থ মানুষদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। আজ ২৪ শেষ জুলাই উল্টোরথ সেই রথে পর প্রায় তিন হাজার ভক্ত কে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার প্রসাদ সেবন করানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই সম্প্রীতি বজায় রাখতে আসুন সকলে মিলে এই রথে আমরা সামিল হই।

No comments