Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ইসকন মন্দিরের চতুর্থ বর্ষের উল্টো রথযাত্রায় ভক্ত সমাগম

হলদিয়া ইসকন মন্দিরের চতুর্থ বর্ষের উল্টো রথযাত্রায় ভক্ত সমাগমহলদিয়া ইসকন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে চতুর্থ বর্ষে আজ ভক্তিভরে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। হলদিয়া ক্ষুদিরাম নগর মাসির বাড়িতে কয়েকদিন অবস্থানের পর প্রভু জগন্নাথ, ব…

 


হলদিয়া ইসকন মন্দিরের চতুর্থ বর্ষের উল্টো রথযাত্রায় ভক্ত সমাগম

হলদিয়া ইসকন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে চতুর্থ বর্ষে আজ ভক্তিভরে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। হলদিয়া ক্ষুদিরাম নগর মাসির বাড়িতে কয়েকদিন অবস্থানের পর প্রভু জগন্নাথ, বড়ভাই বলভদ্র ও বোন সুভদ্রা সুসজ্জিত রথে চড়ে নিজ মন্দিরে ফিরে আসেন। এই শুভক্ষণকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় হাজার হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি, কীর্তন এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে প্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। হলদিয়া ক্ষুদিরাম নগর থেকে ইসকন ভক্তরা রাস্তায় হরিনাম কীর্তনের সাথে নিত্য করে জগন্নাথ বলরাম সুভদ্রা কে ইসকন মন্দিরে পৌঁছে দেন । হলদিয়া পুলিশ প্রশাসন নিরাপত্তার রক্ষার জন্য তারা রাস্তা ধরে টহলদারি করেন । মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

No comments