হলদিয়া রিফাইনারি সিএসআর প্রকল্পে নারীদের ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ।
হলদিয়া রিফাইনারি নারীদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মৌমাছি পালন ও মধু প্রক্রিয়াজাতকরণ বিষয়ক সিএসআর প্রকল্পে প্রায় ৩০ জন মহিলার হাতে…
হলদিয়া রিফাইনারি সিএসআর প্রকল্পে নারীদের ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ।
হলদিয়া রিফাইনারি নারীদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মৌমাছি পালন ও মধু প্রক্রিয়াজাতকরণ বিষয়ক সিএসআর প্রকল্পে প্রায় ৩০ জন মহিলার হাতে মধু পালনের সরঞ্জাম তুলে দেওয়া হয়।
হলদিয়া পৌরসভা হলদিয়া উন্নয়ন ব্লক এবং সুতাহাটা ব্লক মোট ৩০ জন মহিলার হাতে এই মধু সংরক্ষণের বাক্স তুলে দেওয়া হয়। প্রত্যেক মহিলাকে কাঠের তৈরি মৌমাছি চাষের বিশেষ বাক্স মধু নিষ্কাশন যন্ত্র উঁচু কাঠের টুল দেওয়া হয়েছে, আইওসির পক্ষ থেকে। মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সুন্দরবন থেকে দক্ষ প্রশিক্ষক ও মৌমাছি আনা হয়েছে। তিনদনের প্রশিক্ষণ দেওয়া হবে এই সকল মহিলাদের। শিল্প শহর হলদিয়ায় দূষণের মাত্রা দিন দিন বাড়ছে, তারই মধ্যে কিভাবে মৌমাছি চাষ সম্ভব হবে সে নিও প্রশ্ন উঠেছে সকলের মধ্যে। গত কয়েক বছর আগে হলদিয়া পেট্রো কেমিক্যাল এই প্রকল্প রামকৃষ্ণ সারদা মিশনের সঙ্গে যৌথ ভাবে মৌমাছি পালন প্রকল্প করতে গিয়ে করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। তবে এই প্রকল্প হলদিয়া আইওসির কাছে চ্যালেঞ্জ দূষণকে এড়িয়ে এই প্রকল্প কিভাবে বাস্তবায়িত করবেন।
আজকের এই সিএসআর প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর ইডি, সুশান্ত কুমার দাস, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে সাধারণ সম্পাদক বিবেকা আত্মানন্দজি মহারাজ, রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন চক্রবর্তী, রিফাইনারি এমপ্লোইজ ইউনিয়নের সম্পাদক পার্থ সাহা, সিএসআর হেড রাজীব মন্ডল প্রমূখ। এই প্রকল্পে মূল উদ্যোক্তা হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সহযোগিতায় বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন হলদিয়া রিফাইনারি।



No comments