Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের ক্ষেত্রহাটে বিদ্যুৎ দপ্তরের আইসোলেটার,অবিলম্বে পাল্টানোর দাবী

বেহাল কোলাঘাটের ক্ষেত্রহাটে বিদ্যুৎ দপ্তরের আইসোলেটার,অবিলম্বে পাল্টানোর দাবী
বিদ্যুৎ দপ্তরের কোলাঘাট কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত পুলশিটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রহাটে যে আইসোলেটারটি রয়েছে, তা দীর্ঘদিন ধরেই ভগ্ন অবস্থায় র…

 




বেহাল কোলাঘাটের ক্ষেত্রহাটে বিদ্যুৎ দপ্তরের আইসোলেটার,অবিলম্বে পাল্টানোর দাবী


বিদ্যুৎ দপ্তরের কোলাঘাট কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত পুলশিটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রহাটে যে আইসোলেটারটি রয়েছে, তা দীর্ঘদিন ধরেই ভগ্ন অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজনেরা ওই ভগ্ন আইসোলেটরের উপর পাথর চাপিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে থাকে। সামান্য ঝোড়ো হাওয়া হলে পাথর নড়ে গেলে গ্রামের পর গ্রাম বিদ্যুৎহীন অবস্থায় পড়ে থাকে। চলতি কালবৈশাখী মরশুমে ভ্যাপসা গরমজনিত পরিস্থিতিতে এই অবস্থায় দিনের পর দিন ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছেন ক্ষেত্রহাট- ধর্মবেড়-পয়াগ প্রভৃতি এলাকার সহস্রাধিক বাসিন্দারা।

           অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে এ বিষয়ে তমলুকের ডিভিশনাল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেছেন। নারায়নবাবু বলেন, দীর্ঘদিন এল টি/এস টি/ হাইটেনশন লাইনের তার সহ বৈদ্যুতিক নানান সরঞ্জামের রক্ষণাবেক্ষণের অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু কোলাঘাটের ক্ষেত্রহাট নয়, ডিভিশান এলাকার বিভিন্ন স্থানে এই ধরনের সমস্যা রয়েছে। যা নিয়ে আগামী মঙ্গলবার আমরা ডিভিশনাল ম্যানেজারের সাথে দেখা করব।

No comments