Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেলেঘাই নদীর নাঙ্গলকাটায় কাঠের ব্রীজ ভেঙে যাওয়া প্রসঙ্গে বন্যা প্রতিরোধ কমিটির দাবি

কেলেঘাই নদীর নাঙ্গলকাটায় কাঠের ব্রীজ ভেঙে যাওয়া প্রসঙ্গে বন্যা প্রতিরোধ কমিটির দাবি সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: সাম্প্রতিক বর্ষণে কেলেঘাই নদীর নাঙ্গলকাটায় কচুরিপানার চাপে সেচ দপ্তরের কাঠের ব্রীজটি আজ সকালে ভেঙে যায়। ব্রীজ…

 




কেলেঘাই নদীর নাঙ্গলকাটায় কাঠের ব্রীজ ভেঙে যাওয়া প্রসঙ্গে বন্যা প্রতিরোধ কমিটির দাবি 

সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: সাম্প্রতিক বর্ষণে কেলেঘাই নদীর নাঙ্গলকাটায় কচুরিপানার চাপে সেচ দপ্তরের কাঠের ব্রীজটি আজ সকালে ভেঙে যায়। ব্রীজটি ভেঙে যাওয়ায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ও পশ্চিম মেদিনীপুরের সবং-এর বিষ্ণুপুর এলাকার সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলস্বরূপ সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ। 

পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, আমরা বর্ষা শুরুর অনেক পূর্বেই সমস্ত নদী ও নিকাশী খালগুলিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের আবেদন জানিয়েছিলাম সেচ ও প্রশাসন দপ্তরের আধিকারিকবৃন্দের নিকট। রাজ্যে নূতন সেচমন্ত্রী হওয়ার পরপরই ওনাকে স্মারকলিপি দিয়ে এ ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে অনুরোধ করেছিলাম। 

         আশ্চর্যের বিষয় সেচ দপ্তরের পক্ষ থেকে বর্ষা শুরু হয়ে যাওয়ার পর নদী ও নিকাশী খালগুলির ভেতরে থাকা কচুরিপানা পরিস্কারে হাত দেওয়া হয়েছে। সে কারণে জল নিকাশীর অভাবে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে আমন চাষ নষ্ট হতে বসেছে। পাশাপাশি কাঠের ও বাঁশের ব্রীজগুলিও জলের তোড়ে ও কচুরিপানা চাপে ভেঙে যাচ্ছে। অবিলম্বে অস্থায়ীভাবে নৌকার মাধ্যমে যাতায়াতের বন্দোবস্ত সহ খাল ও নদীতে থাকা কচুরিপানা তোলার কাজ দ্রুত শেষ করার দাবী জানান নারায়নবাবু।



No comments