বন্যা সতর্কতা দিলীপ কুমার পাত্র
বর্ষাকালে নদী পাড়ে লক্ষ্য নজর রাখো বাঁধটা ভেঙে আসবে না জল বন্যা থেকে বাঁচো।
নিচু জলা জমিতে নয় শুনে রাখো কানে বাঁচতে হলে বানাও বাড়ি উঁচু কোন স্থানে।
জেলা যখন বন্যা প্রবণ সতর্ক ভাই থাকো ভোট…
বন্যা সতর্কতা
দিলীপ কুমার পাত্র
বর্ষাকালে নদী পাড়ে
লক্ষ্য নজর রাখো
বাঁধটা ভেঙে আসবে না জল
বন্যা থেকে বাঁচো।
নিচু জলা জমিতে নয়
শুনে রাখো কানে
বাঁচতে হলে বানাও বাড়ি
উঁচু কোন স্থানে।
জেলা যখন বন্যা প্রবণ
সতর্ক ভাই থাকো
ভোটার আধার রেশন কার্ড সব
গুছিয়ে তো রাখো।
জমা জলে মশা যে হয়
ব্যবস্থা নাও ফেলায়
ম্যালেরিয়া ডেঙ্গু নয় আর
দেবো রুখে হেলায়।
বন্যার সময় কলেরা আর-
ডায়রিয়া যে ছড়ায়
পরিশ্রুত জলটা খেলে
স্বাস্থ্য ভালো গড়ায়।
বন্যায় শিশু বয়স্কদের
নিরাপদে রাখো
শুকনো খাবার ঔষধ যত
মজুত করে থাকো।
বন্যাতে ভয় ভীতিটা নয়
সজাগ হয়ে যাও তো
উদ্ধার দলটা এলে পরে
সাহায্যটা চাও তো।
বন্যার পূর্বে ফ্লাড সেন্টারের
রাখো খোঁজটা নিয়ে
বন্যা হলে আপনজন সব
উঠবে দ্রুত গিয়ে।

No comments