হলদিয়ায় শুরু হলো কলিকাতার শতাব্দী প্রাচীন আরিয়ান ক্লাবের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ শিবির
বাংলার বাঙালি প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবল ক্লাব নামেই পরিচিত ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পেশাদারী প্লান্টি স্পোর্টস ক্লাব আরিয়ান…
হলদিয়ায় শুরু হলো কলিকাতার শতাব্দী প্রাচীন আরিয়ান ক্লাবের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ শিবির
বাংলার বাঙালি প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবল ক্লাব নামেই পরিচিত ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পেশাদারী প্লান্টি স্পোর্টস ক্লাব আরিয়ান ক্লাব।এই ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৮৮৪ সালে, এই ক্লাব ফুটবল লিগ, কলিকাতার ফুটবল লিগ সিএফএল এর নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে। এই ক্লাবের বর্তমান সভাপতি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। যার সহ সভাপতি হয়েছেন হলদিয়ার ভূমিপুত্র বিধায়ক প্রদীপ কুমার বিজলী।
ফুটবল জেলার কয়েকটি ক্লাবেই খেলতো, বর্তমান নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী তিনি এই ক্লাবের সহ সভাপতি তার উদ্যেগে জেলার ফুটবল খেলার মানকে আরো উন্নত করতে ,তাদের খেলোয়াড় এবং কোচ কে নিয়ে এসে হলদিয়া রিফাইনারি নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়ামে ৬ থেকে ১৬ই জুন পর্যন্ত প্রশিক্ষণ শিবিরে আয়োজন করলেন।। এই শিবিরে উদ্বোধন করেন এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ কুমার বিজলী। এই ক্লাব কলিকাতায় ১৮৮৪ সালে স্থাপিত হয় এরিয়ান ক্লাব নামে। এই ক্লাব বিভিন্ন সময় লীগ থেকে শুরু করে তারা ফুটবল খেলায় পারদর্শিতা দেখিয়েছেন। আজ তাদের টিম নিয়ে হলদিয়া রিফাইনারি স্টেডিয়ামে তারা প্র্যাকটিস শুরু করেছে, জানা যায় হলদিয়ার বিভিন্ন ক্লাবকে নিয়ে তারা দলগত লীগ খেলায় অংশগ্রহণ করবেন।


No comments