Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে পদক্ষেপ নিতে আগামী ১১ ই জুন উচ্চ পর্যায়ের সভা ডাকল শহীদ মাতঙ্গিনী ব্লক প্রশাসন

মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে পদক্ষেপ নিতে আগামী ১১ ই জুন উচ্চ পর্যায়ের সভা ডাকল শহীদ মাতঙ্গিনী ব্লক প্রশাসন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা। মেচেদা স্টেশন ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড দিয…

 




মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে পদক্ষেপ নিতে আগামী ১১ ই জুন উচ্চ পর্যায়ের সভা ডাকল শহীদ মাতঙ্গিনী ব্লক প্রশাসন 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা। মেচেদা স্টেশন ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ প্রত্যহ যাতায়াত করেন। অথচ মেচেদা এলাকায় কোন "ভ্যাট" না থাকায় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ ও পান আড়ত সহ দোকান ও বাড়ীর সমস্ত রকম আবর্জনা কিছু বাসিন্দারা মেচেদা-বাঁপুর খাল ও জাতীয় সড়ক পার্শ্ববর্তী স্থানে ফেলেন। যার ফলে এলাকায় ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে। স্থানীয় জনগনের দাবীকে মান্যতা দিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক কর্তৃপক্ষ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সলিড অ্যান্ড লিকিইউড ওয়েস্ট ম্যানেজমেন্ট(SLWM) স্কীম রূপায়নের কাজ গত কয়েক বছর পূর্ব থেকে শুরু করলেও সেই কাজের গতি খুবই শ্লথ। গত ৩ রা জুন পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তমলুক মহকুমা ও শহীদ মাতঙ্গিনী ব্লক প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে ৪ ঠা জুন ব্লক অফিসে কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়কের সাথে উক্ত সমস্যা সমাধানের বিষয়ে বিডিও সুজিত কুমার বিশ্বাস বিস্তৃত আলোচনা করেন এবং গতকাল ৫ ই জুন মেচেদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সহ মেছেদা-বাঁপুর খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় নারায়ণবাবু ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। তারপরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ দিতে আগামী ১১ই জুন গ্রাম পঞ্চায়েত অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক ডাকার উদ্যোগ নেন। ওই বৈঠকে পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র সহ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ,সেচ ও জলপথ দপ্তর,কোলাঘাট থানা,দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ,পূর্ত দপ্তর এবং স্থানীয় সমস্ত বাজার কমিটি, ক্লাব-লাইব্রেরী সহ পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে বলে জানা গেছে। নারায়নবাবু বিডিও মহাশয়ের এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

          প্রসঙ্গত উল্লেখ্য,ভয়াবহ এই পরিবেশ দূষণ রোধে এলাকাতে ব্যাপক বৃক্ষরোপণ,দেনান ও মেচেদা-বাপুর খালে ছাইমিশ্রিত দূষিত জল ফেলানো বন্ধ এবং মজে যাওয়া খাল নিয়মিত পরিষ্কার,তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ড সংলগ্ন স্থানে ছাই ওড়া বন্ধে দিনে একাধিকবার জল ছড়ানোর ব্যবস্থা,ছাই পরিবহনের গাড়ীগুলি উপযুক্ত ঢাকনা দিয়ে ঢেকে ছাই পরিবহন,মেচেদা শহর এলাকার উন্নয়নে একটি জলাধার ও ভ্যাট নির্মাণ,অতি দ্রুত বর্জ্য থেকে সার তৈরির প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ প্রভৃতি দাবীতে কমিটির পক্ষ থেকে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে। তমলুক মহকুমার পূর্বতন এসডিও শুভ্রজ্যোতি ঘোষ গত ২০১৬ সালে মেচেদা এলাকার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মেচেদা পরিবেশ সুরক্ষা কমিটি গঠন করে সদর্থক কিছু পরিকল্পনা নিলেও আজও তা কার্যকর হয়নি। 

          

  

No comments