Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত পথি-পার্শ্বস্থ দোকানদারদের সভা ও বিক্ষোভ মিছিল

উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত পথি-পার্শ্বস্থ দোকানদারদের সভা ও বিক্ষোভ মিছিল             সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেছেদা বাসস্ট্যান্ড থেকে হাইরোড পর্যন্ত রাস্তার দু'ধারে কয়েক'শ দোকানদারেরা খুবই আতঙ্কিত অবস্থায় দিন গু…

 



উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত পথি-পার্শ্বস্থ দোকানদারদের সভা ও বিক্ষোভ মিছিল

             সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেছেদা বাসস্ট্যান্ড থেকে হাইরোড পর্যন্ত রাস্তার দু'ধারে কয়েক'শ দোকানদারেরা খুবই আতঙ্কিত অবস্থায় দিন গুজরান করছেন। নতুন সরকার আসার পরেই বিভিন্ন স্টেশনে এবং রাস্তার দু'ধারের দোকান বুলডোজার দিয়ে ভাঙার কারণে ওই দোকানদারেরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। ওই আতঙ্কিত দোকানদারদের পাশে দাঁড়াতে আজ "মেছেদা রোড-সাইড ক্ষুদ্র ব্যবসায়ী সেবা সমিতি"র উদ্যোগে পথসাথী গেস্ট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হকার আন্দোলনের বিশিষ্ট নেতা সারা বাংলা হকার সমিতির সভাপতি মধুসূদন বেরা, ক্ষুদ্র ব্যবসায়ী সেবা সমিতির সভাপতি নির্মল মাইতি, সহ-সভাপতি জগন্নাথ মন্ডল, সম্পাদক গৌতম সামন্ত প্রমূখ। 

            গৌতম সামন্ত বলেন, আমরা নিয়মিত গ্রাম পঞ্চায়েতকে ট্যাক্স দিই। সরকারি বা বেসরকারি কোন সংস্থায় কাজ না পেয়ে আমাদের মধ্যে কেউ চায়ের দোকান,কেউ চাল-মুড়ির দোকান ,কেউবা মোবাইলের দোকান ,ভুষিমাল দোকান করে পরিবারের সদস্যদের মুখে খাদ্য তুলে দিই। এই অবস্থায় যদি সরকার তাদের উচ্ছেদ করে দেয়,তাহলে কয়েক হাজার মানুষের রুজি রোজগারের সমস্যা হবে। অনেককেই না খেয়ে মরতে হবে। অনেকেই ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারবে না,চিকিৎসার ঔষধ কিনতে পারবে না। সভায় সমস্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনিক দপ্তরে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

 মধুসূদন বেরা তার বক্তব্যে উচ্ছেদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না,জোরপূর্বক উচ্ছেদ করলে পরিবারের সবাইকে নিয়ে প্রতিরোধ আন্দোলনে সামিল হতে অনুরোধ করেন। উনি ২০১৪ সালের কেন্দ্রীয় সরকারের হকার আইন অনুযায়ী পুনর্বাসন ছাড়া কোন হকার উচ্ছেদ করা চলবে না ,এই নীতি কার্যকর করার দাবী তোলেন।

সভা শেষে উচ্ছেদ চক্রান্তের বিরুদ্ধে মেচেদা শহর এলাকায় আতঙ্কিত দোকানদারেরা বিক্ষোভ মিছিলে সামিল হন।



No comments