কাঁথি থানা থেকে বেরাতেই অভিযুক্ত কাউন্সিলরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ও ডিম ছুড়লেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরাপূর্ব মেদিনীপুরের শুভেন্দু গড়ে গতকাল রাতে কাঁথির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অতনু গিরি ও তার সাগর…
কাঁথি থানা থেকে বেরাতেই অভিযুক্ত কাউন্সিলরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ও ডিম ছুড়লেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা
পূর্ব মেদিনীপুরের শুভেন্দু গড়ে গতকাল রাতে কাঁথির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অতনু গিরি ও তার সাগরেত দিলীপ খাঁন্ডা,কে কাঁথি থানার পুলিশ গ্রেফতার করে, তার বিরুদ্ধে অভিযোগ জমি জালিয়াতি, জমি দখল, সরকারি প্রকল্পে টাকা নেওয়ার অভিযোগ,
আজ সকাল থেকে কাঁথি থানার সামনে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা পচা ডিম নিয়ে উপস্থিত ছিলেন, তারা অপেক্ষায় ছিলেন কোর্ট নিয়ে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে ডিম ছুড়বেন, পুলিশ নিরাপত্তার কারণে তাকে গাড়ির ভেতরে নিয়ে যাবার সময় ওই গাড়িকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা, তারা কাউন্সিলরকে গাড়িতে নিয়ে যাবার সময় ক্ষোভে ফেটে পড়ে, এবং এই ধরনের ঘটনা আরও তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে এমনটা দাবি করে বিজেপির পক্ষ থেকে।
No comments