তৃণমূল জেলা সভাপতি সুজিত রায় গ্রেপ্তার, বাড়িতে আনা হয় তদন্তের জন্য
তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায়কে গত পরশুদিন কলকাতা থেকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। সেই সুজিত …
তৃণমূল জেলা সভাপতি সুজিত রায় গ্রেপ্তার, বাড়িতে আনা হয় তদন্তের জন্য
তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায়কে গত পরশুদিন কলকাতা থেকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। সেই সুজিত রায়কে সঙ্গে নিয়ে তার নিজের মাংলই গ্রামের বাড়িতে তাকে নিয়ে আসা হয় তদন্তের স্বার্থে।
তার পুরানো বাড়িতে বিশাল পুলিশ বাহিনী এসে তদন্ত করেন যদিও সঙ্গে নিয়ে আসা হয় গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা সুজিত রায়কেও।
পাশাপাশি মাইসোরা সহ একাধিক জায়গায় তাকে পায়ে হাঁটিয়ে ঘোরানো হয়।
এই সুজিত রায়কে 2026 এর বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়েছিল অভিষেক ব্যানার্জি, নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূল দলের হয়ে নির্বাচন করিয়েছিলেন তিনি। কিন্তু ফলাফল ঘোষণার পর পালা বদল হতেই তার বিরুদ্ধে উঠে আসে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার এক কেস। ২০১৯ সালে খুন হয়ে যাওয়া কুরবান আলিশা এর দাদা আবজল আলীর শা এর বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা করিয়েছিল এই সুজিত রায় বলে দাবি, পাঁশকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এক মহিলা সেই অভিযোগ করতে বাধ্য হয়েছিলেন সুজিত রায়ের অঙ্গুলি হেলনে। রাজ্যে পালাবদল হতেই সেই অভিযোগ তিনি তুলে নিয়েছিলেন এবং পাল্টা সুচিত্রা এর বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ দায়ের হয়।। পাশাপাশি আরও একাধিক বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় পাঁশকুড়া থানায়। তারপরেই তাকে কলকাতার গড়ফা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ ।
আজ তাকে তদন্তের জন্য তার বাড়িতে নিয়ে আসা হয়।
যদিও তিনি বলেন তদন্তের স্বার্থে তাকে তার বাড়িতে আনা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, ভগবান সকলের মঙ্গল করুক মন্তব্য সুজিত রায়ের ।
No comments