Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাড়ার সমস্যা পাড়ায় সমাধান প্রকল্পে কাজ আটকে রয়েছে উদ্যোগী হলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী

পাড়ার সমস্যা পাড়ায় সমাধান প্রকল্পে কাজ আটকে রয়েছে উদ্যোগী হলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী 
হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পাড়ার সমস্যা পাড়ার সমাধান এই প্রকল্পে কাজ আটকে রয়েছে। সেই সকল কাজগুল দ্রুততার সঙ্গে শেষ করার জন্য উ…




পাড়ার সমস্যা পাড়ায় সমাধান প্রকল্পে কাজ আটকে রয়েছে উদ্যোগী হলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী 

হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পাড়ার সমস্যা পাড়ার সমাধান এই প্রকল্পে কাজ আটকে রয়েছে। সেই সকল কাজগুল দ্রুততার সঙ্গে শেষ করার জন্য উদ্যোগ  নিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কয়েকটি পুকুর পাইলিং জন্য অর্থ বরাদ্দ করেছিলেন হলদিয়া পৌরসভা। কিন্তু অষ্টাদশ বিধানসভা নির্বাচনের আগে কাজ শুরু হয়েছিল। অনেকগুলি পুকুর পাইলিং এর কাজ শেষ হয়েছে। কিন্তু একটি পুকুর পাইলিং নারায়ণ চন্দ্র প্রধানের বাড়ির কাছেই শুরু হওয়ার পর কতিপয় মানুষ কাজ বন্ধ করে দেয়, সামনে বর্ষাকাল বর্ষা নামলেই ওই পুকুরটি আর পাইলিং করা যাবে না । ইতিমধ্যে পাইলিং এর জন্য টালি থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। রাস্তার উপরেই রাখা হয়েছে। এই মুহূর্তে পাইলিং এর কাজ না হলে টালি থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম নষ্ট হয়ে যাবে। নজরে আসতেই  বিধায়ক প্রদীপ কুমার বিজলী তিনি বলেন যত দ্রুত সম্ভব পৌরসভার যে কন্টাকটার ছিলেন তাকে দিয়েই কাজ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে পৌরসভা কে জানিয়েছেন অর্থাৎ হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রামের রাস্তা পাইলিং এর কাজ দ্রুততার সঙ্গে শেষ হবে জানালেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী।

No comments