Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

বর্তমান সরকারের বাজেটে বাড়েনি এক পয়সাও পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন, সকাল থেকে কর্ম বিরতি পৌরসভার সামনে বিক্ষোভ

বর্তমান সরকারের বাজেটে বাড়েনি এক পয়সাও পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন, সকাল থেকে কর্ম বিরতি পৌরসভার সামনে বিক্ষোভরাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে ৯ই মে ২৫শে বৈশাখ শনি…

 


বর্তমান সরকারের বাজেটে বাড়েনি এক পয়সাও পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন, সকাল থেকে কর্ম বিরতি পৌরসভার সামনে বিক্ষোভ

রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে ৯ই মে ২৫শে বৈশাখ শনিবার। রাজ্য এবং কেন্দ্রে মিলে রাজ্যে চলছে ডবল ইঞ্জিন সরকার এবং পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চম ইঞ্জিন সরকার চলছে। কিন্তু হলদিয়া পৌরসভার অস্থায়ী শ্রমিকদের বেতন না বাড়ায় ২৯ টি ওয়ার্ডের শ্রমিকরা সকাল থেকে কর্ম বিরতি এবং বিক্ষোভ দেখালেন পৌরসভার সামনে। ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড হলদিয়া পুরাতন এসডিও অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান ১৩ থেকে ২৯ নম্বর ওয়ার্ড তারা হলদিয়া পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হলেন। সকাল থেকে আবর্জনা পরিষ্কার হয়নি । যাইনি বাড়ি বাড়ি ময়লা আবর্জনা তোলার জন্য গাড়ি।

হলদিয়া পৌরসভার পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল 2022 সালে ৫ সেপ্টেম্বর ৬ সেপ্টেম্বর থেকে হলদিয়া এসডিও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। বর্তমানে হলদিয়ার পৌরসভা নির্বাচন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে রাজ্যের  অষ্টাদশ বিধানসভা নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে গিয়েছিলেন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্রের খবর দীর্ঘ চার বছর পৌরসভা নির্বাচন না হওয়ায় উন্নয়নের কাজ অনেকটাই স্তব্ধ হয়েছে বলে এলাকার মানুষের দাবি। পৌর এলাকায় 29 টি ওয়ার্ডের প্রায় ৮০০ থেকে ৯০০ সাফাই কর্মী রয়েছেন তাদের দীর্ঘ কয়েক বছর বাড়েনি বেতন নেই কোন সরকারি ছুটি বর্তমান রাজ্য সরকারের বাজেট রেখেছেন গত ২২শে জুন সোমবার।  জানা যায় সেই বাজেটে পৌর অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি কথা বলা হয়নি  সারা রাজ্যের অস্থায়ী কর্মী আন্দোলনে নেমেছেন হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ডের সাফাই কর্মীরা হলদিয়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন। পৌরসভার কর্তৃপক্ষ আগামী ৭ দিন সময় নিয়েছেন।

No comments