ভবানীপুর থানার পুলিশ ও জনতার সহযোগিতায় চুরি হয়ে যাওয়া দু লক্ষ টাকা উদ্ধারবর্তমান রাজ্য সরকারের ১লা জুন থেকে শুরু হয়েছে মহিলাদের জন্য বিনা পয়সায় সরকারি পাশে ভ্রমণ। পকেটমার চুরি ছিনতাই বাসের মধ্যেই এমনই ঘটনা ঘটলো শিল্প শহর হল…
ভবানীপুর থানার পুলিশ ও জনতার সহযোগিতায় চুরি হয়ে যাওয়া দু লক্ষ টাকা উদ্ধার
বর্তমান রাজ্য সরকারের ১লা জুন থেকে শুরু হয়েছে মহিলাদের জন্য বিনা পয়সায় সরকারি পাশে ভ্রমণ। পকেটমার চুরি ছিনতাই বাসের মধ্যেই এমনই ঘটনা ঘটলো শিল্প শহর হলদিয়া ব্রজলাল চক হাই রোড মোড়ে এলাকায়। জানা যায় দুর্গাচক থেকে বাসে উঠেছিলেন তিন মহিলা মেছাদা যাবে বলে। চৈতন্যপুর থেকে লব কুমার খাড়া এবং তার স্ত্রী দুজনে উঠেছিলেন ছেলের কাছে কলিকাতা যাওয়ার উদ্দেশ্যে নিয়ে। তাদের ব্যাগে প্রায় দু লক্ষ টাকা ছিল ছেলের কাছে নিয়ে যাচ্ছেন। বাসেই ঘটনা ঘটে যায় বিপত্তি। দুর্গাচক থেকে তিন মহিলা যারা উঠেছিলেন তারা নজর দেখেছিলেন ওই বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা ব্যাগের দিকেই। সময় করে তারা ব্যাংক থেকে টাকা হাতিয়ে ব্রজলালচকের কাছে বাস আসতেই তারা নেমে পড়েন। বৃদ্ধ-বৃদ্ধ হঠাৎ দেখতে পান তাদের ব্যাগে টাকা নেই। বাসের মধ্যে শুরু হয়ে যায় চিৎকার বাস দাঁড়িয়ে যায় বাসযাত্রী দেখতে পায় তিনজন মহিলা বাস থেকে নেবে ছুটে রাস্তা পার হয়ে চৈতন্যপুর রোডের দিকে পুনরায় চলে যাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী দেখে ছুটে গিয়ে তাদেরকে ধরেন পুলিশের সহযোগিতা হলদিয়া ব্রজলালচক হাই রোড মোড়ে ট্রাফিক সিগন্যালে তাদেরকে বসানো হয় এবং 2 লক্ষ টাকা উদ্ধার হয়। ভবানীপুর থানার পুলিশের উদ্যোগে এই দুই লক্ষ টাকা উদ্ধার করে বৃদ্ধ এবং বৃদ্ধার দুজনের হাতেই তুলে দিলেন এবং তিনজন যারা টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন তাদেরকে পুলিশ তাদের গাড়িতে করে থানায় নিয়ে যায়। পরে হলদিয়া মহকুমার আদালতে তুললে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে সূত্রে জানা যায়। এই ঘটনায় রীতিমতো ব্রজলালচক এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

No comments