Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে জলসম্পদ ভবনে সেচ মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি

স্থায়ী বন্যারোধে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে জলসম্পদ ভবনে সেচ মন্ত্রীর দপ্তরে স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: স্থায়ী বন্যারোধে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপ…

 




স্থায়ী বন্যারোধে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে জলসম্পদ ভবনে সেচ মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: স্থায়ী বন্যারোধে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে অবিলম্বে উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কার সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ জলসম্পদ ভবনে নবনিযুক্ত সেচ মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক,সদস্য দেবব্রত কোলে প্রমূখ।

         কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বহু আন্দোলন,আবেদন-নিবেদন ইত্যাদির মধ্য দিয়ে অবশেষে 'নো কস্ট' পদ্ধতিতে শিলাবতী,পলাসপাই নদী সংস্কারের কাজ কিছু ক্ষেত্রে শুরু হয়েছিল। কিন্তু শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের ওয়ার্ক অর্ডার গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেওয়ার পর ৬ মাস অতিক্রান্ত হলেও আজও ৫০০ মিটার অংশ পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। শুধু তাই নয়,মাস্টার প্ল্যানের অন্তর্গত অন্যান্য কাজগুলিরও অবস্থা প্রায় একই রকম। এইরূপ ঢিমেতালে কাজ চলার কারণে আসন্ন বর্ষায় ঘাটাল মহকুমাবাসীকে ফের বন্যা কবলিত হতে হবে।

         এই পরিপ্রেক্ষিতে "ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি"র পক্ষ থেকে মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে অতি সত্বর একটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবীতে জলসম্পদ ভবনে বর্তমান সরকারের মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। 

           নারায়ণবাবু জানান,উক্ত প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের পাশাপাশি আসন্ন বর্ষায় বন্যা ও জলবন্দী পরিস্থিতি মোকাবিলায় ১০ দফা দাবী অবিলম্বে কার্যকরী করার জন্য আজকের এই স্মারকলিপি মারফত আমরা মন্ত্রীর দপ্তরে জানিয়েছি।



No comments