বিশ্ব পরিবেশ দিবসে, জলঙ্গী সাহিত্য পত্রিকার মাসিক সাহিত্য সভাসংবাদদাতা চামেলি ভট্টাচার্য: ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। শুক্রবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হল সহযোদ্ধা মঞ্চ ও আন্তর্জাতিক জলঙ্গী সাহিত্য পত্রিকার ৬৩…
বিশ্ব পরিবেশ দিবসে, জলঙ্গী সাহিত্য পত্রিকার মাসিক সাহিত্য সভা
সংবাদদাতা চামেলি ভট্টাচার্য: ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। শুক্রবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হল সহযোদ্ধা মঞ্চ ও আন্তর্জাতিক জলঙ্গী সাহিত্য পত্রিকার ৬৩৫ তম মাসিক সাহিত্য সভা। পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস ও রবীন্দ্র-নজরুল সন্ধ্যা পালনের মাধ্যমে।এই অনুষ্ঠানে জলঙ্গী সাহিত্য পত্রিকার সম্পাদিকা শ্রীমতি চিন্ময়ী বিশ্বাস রবীন্দ্র সঙ্গীত দিয়ে শুভারম্ভ করেন।
উপস্থিত ছিলেন ঐ পত্রিকার সভাপতি শ্রী রামপদ বিশ্বাস,এবং বসন্ত পাল , অজন্তা আঢ্য,দীপক মণ্ডল,ছবি দাস,ডঃ রতিকান্ত মালাকার,অনুরাধা হালদার, ধ্রুব হালদার, মিনা দাস, রাধেশ্যাম দাস ও সুনীতি বিকাশ চৌধুরী প্রমুখ।বসন্ত পাল রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনী নিয়ে আলোচনা করেন। দীপক মণ্ডল রবীন্দ্রনাথের অনন্য প্রতিভার ওপর বক্তব্য রাখেন।ডঃ রতিকান্ত মালাকার রবীন্দ্রনাথের পরিবার তাঁর শিক্ষা নিয়ে দীর্ঘ অসাধারণ বক্তব্য রাখেন।অজন্তা আঢ্য,ছবি দাস ও মিনা দাস, সুললিত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করেন।ধ্রুব হালদার তার গান শেখার কিছু কথা দিয়ে শুরু করেন এবং পরে একটি রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করেন।সবশেষে সভাপতি শ্রী রামপদ বিশ্বাস সঙ্গীত পরিবেশন করেন। সমাবেত কণ্ঠে 'জন গন মন -------' দিয়ে এই সভার সমাপ্তি ঘোষণা করা হয়।।

No comments