মহিষাদল বিধানসভা প্রাক্তন বিধায়ক তিলক চক্রবতীর ঘনিষ্ঠ কি বললেন আদালতেমারধর, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মাইতিকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হল। পুলিশ সূত্রে জা…
মহিষাদল বিধানসভা প্রাক্তন বিধায়ক তিলক চক্রবতীর ঘনিষ্ঠ কি বললেন আদালতে
মারধর, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মাইতিকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের সময় তিনি এলাকার লোকজনকে মারধর, বাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই অভিযোগে সরকার পরিবর্তনের পরই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন অশোক মাইতি। আজ শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। শুধু সময়ের অপেক্ষা বিচারক কি রায় দেয় ইতিমধ্যে মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং তারই সহযোগী ছবি লাল মাইতি গ্রেফতার হয়েছে। তারা পুলিশি হেফাজতে রয়েছে এবার তৃতীয় অশোক মাইতি কে আজ আদালতে তোলা হয়েছে কি রায় দেয় সেদিকেই নজর।

No comments