ব্রজলালচক হাই রোড মোড়ে শৌচাগার বন্ধ থাকায় সমস্যা সাধারণ মানুষ কি জানালেন বিধায়কশিল্পশহর হলদিয়ার প্রবেশদ্বার হাই রোড প্রায় দুই হাজার দোকান প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই মোড় থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্য…
ব্রজলালচক হাই রোড মোড়ে শৌচাগার বন্ধ থাকায় সমস্যা সাধারণ মানুষ কি জানালেন বিধায়ক
শিল্পশহর হলদিয়ার প্রবেশদ্বার হাই রোড প্রায় দুই হাজার দোকান প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই মোড় থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে অনেকগুলি শৌচাগার তৈরি করা হয়েছে। শৌচাগার গুলি রক্ষণাবেক্ষণ অভাবে বন্ধ হয়ে রয়েছে। হলদিয়া জাতীয় সড়ক ১১৬ হলদিয়া মেছাদা রাস্তা সম্প্রসারণ হওয়ার জন্য গত কয়েক মাস আগেই দোকানগুলি তুলেদেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের উদাসিকতার জন্য সেই দোকানগুলি পুনরায় আবার রাস্তার উপর বসে যায়। তার ফলেই জল নিকাশি বন্ধ। জল নিকাশি বন্ধ থাকার জন্য শৌচাগার গুলির ব্যবহার করা যাচ্ছে না। মহাত্মা গান্ধী বাজার কমিটির উদ্যোগে হলদিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক আবেদন করেছেন এবং তারই সাথেই চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত তারা আবেদন করেছেন। দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে প্রশাসনের উদাসীনতা জন্য এখনো কাজ হয়নি। আবেদনকারীর অন্যতম সদস্য এবং বাজার কমিটির সভাপতি অলক রঞ্জন দাস বলেন বারে বারে প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি। ব্রজলালচক হাইরোডমোড় সকাল থেকে রাত্রি এগারোটা পর্যন্ত হাজার হাজার লোকের যাতায়াত করেন। কিন্তু শৌচাগারের চালু না থাকার সমস্যায় এলাকার মানুষ। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন করেছেন। মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা বলেন যে বা যারা দখল করে রয়েছেন সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদেরকে তুলে দেওয়া হবে। বাথরুম ল্যাটিন বা সাবমারসেবল জনগণের টাকায় তৈরি জনগনকে ব্যবহার করার জন্য সুযোগ দিতে হবে।
No comments