বিদ্রোহী আবৃত্তি গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গান আবৃত্তির কর্মশালা
পূর্ব মেদিনীপুর জেলার ঐকতান সঙ্গীত গোষ্ঠী ও বিদ্রোহী আবৃত্তি গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গান আবৃত্তির কর্মশালা। জেলার নানান প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফ…
বিদ্রোহী আবৃত্তি গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গান আবৃত্তির কর্মশালা
পূর্ব মেদিনীপুর জেলার ঐকতান সঙ্গীত গোষ্ঠী ও বিদ্রোহী আবৃত্তি গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গান আবৃত্তির কর্মশালা। জেলার নানান প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রথম পর্বে গান ও আবৃত্তির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কর্মশালা পরিচালিত হয়। দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী প্রতিনিধিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানের কর্মশালা পরিচালনা করেন সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর অন্যতম সংযোগ স্থাপক গৌরব ঘোষ। আবৃত্তির কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী আশীষ জানা এবং সম্মিলনীর অন্যতম সদস্য সংযুক্তা দত্ত।

No comments