যোগাঙ্গন উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে মহড়া
২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। ২০১৫ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ২৪ শে ডিসেম্বর ২০১৪ তে জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করেছি…
যোগাঙ্গন উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে মহড়া
২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। ২০১৫ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ২৪ শে ডিসেম্বর ২০১৪ তে জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করেছিলেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেজুলেশন জাতীয় সংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১১ ডিসেম্বর ২০১৪ তারিখের সংখ্যাগরিষ্ঠতা পায় ।
জাতীয় সংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব ১৭৭ টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছিল। ২০১৪ তে জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে ভাষায় বলেছিলেন ভারতের প্রাচীর ঐতিহ্যের এক অমূল্য উপহার। এটি মন এবং দেহের একতার প্রতীক এটি মানুষ্য ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র যোগ চিন্তা সংযম এবং পাশাপাশি স্বাস্থ্যের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে।
ব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলনী নয় এটি মধ্যে লুকিয়ে রয়েছে ঐক্যের অনুভূতি বিশ্ব ও প্রকৃতি আবিষ্কারের গুরুত্বপূর্ণ অবদান রাখে। আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস সেই দিনটিকে সামনে রেখে বিভিন্ন জায়গায় মহড়া শুরু হল হলদিয়ার চৈতন্য পুর সারদামনী বালিকা বিদ্যালয়ের যোগাঙ্গন উদ্যোগে যোগ দিবসের মহাড়া প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবক উপস্থিতিতে যোগব্যায়াম প্রদর্শিত হয় । বর্তমানে যোগান সংস্থার উদ্যোগে বারটি জায়গাতে যোগাঙ্গন সেন্টার চলছে। সেখানে অভিভাবক অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীরা নিয়মিত প্র্যাকটিস করেন। আজকের মহড়ায় উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার কৌশিক চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী, পতঞ্জলি পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শম্ভুনাথ সাঁতরা, পূর্ব মেদিনীপুর জেলা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক সন্দীপ চক্রবর্তী, (পরিক্ষক -ইন্দ্রনীল নন্দ) গৌতমবোস পতঞ্জলি রাজ্য প্রহারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার সম্পাদিকা শ্রীমতি রুমা চক্রবর্তী চট্টোপাধ্যায়। শ্রীমতি চক্রবর্তী জানান একুশে জুন সরকারের উদ্যেগে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় । আমাদের ছাত্র-ছাত্রী, এবং আমাদের সকলকেই সেই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়। আর তার জন্যই অগ্রিম আমাদের যে সেন্টারগুলি রয়েছে সেই সেন্টারগুলির উদ্যোগেই আজকের এই যোগাঙ্গনে যোগাসনে মহড়া শুরু হল।



No comments