Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে প্রশাসনিক সভা

মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে প্রশাসনিক সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে শান্তিপুর এক গ্রাম পঞ্চায়েত অফিসে আজ বিকেলে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। শহীদ মাতঙ্গি…

 




মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে প্রশাসনিক সভা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা এলাকার ভয়াবহ দূষণ রোধে শান্তিপুর এক গ্রাম পঞ্চায়েত অফিসে আজ বিকেলে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও আহুত ওই সভায় সেচ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ,পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি সহ মেচেদা এলাকার মাছ আড়ত-বাজার কমিটি,বিভিন্ন ক্লাব-লাইব্রেরী-স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

         দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বিডিও সুজিৎ কুমার বিশ্বাসের হাতে ন'দফা প্রস্তাব সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। সভা থেকে দূষণ রোধে স্থানীয় জনসাধারণকে বার্তা দিতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ২৩ শে জুন এক সচেতনতা পদযাত্রা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শীঘ্রই মেছেদা বাঁপুর খালের উপরাংশ সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিডিও সভায় জানান।

         প্রসঙ্গত উল্লেখ্য,মেচেদা স্টেশন ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ প্রত্যহ যাতায়াত করেন। অথচ মেচেদা এলাকায় কোন "ভ্যাট" না থাকায় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ ও পান আড়ত সহ দোকান এবং বাড়ীর সমস্ত রকম আবর্জনা কিছু বাসিন্দারা মেচেদা-বাঁপুর খাল ও জাতীয় সড়ক পার্শ্ববর্তী স্থানে ফেলেন। যার ফলে এলাকায় ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে। স্থানীয় জনগনের দাবীকে মান্যতা দিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক কর্তৃপক্ষ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট(SLWM) স্কীম রূপায়নের কাজ গত কয়েক বছর পূর্ব থেকে শুরু করলেও সেই কাজের গতি খুবই শ্লথ। 

গত ৩ রা জুন দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তমলুক মহকুমা ও শহীদ মাতঙ্গিনী ব্লক প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হলে বিডিও ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে মেচেদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সহ মেছেদা-বাঁপুর খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তারপরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ দিতে আজ ব্লক প্রশাসন এই সভা ডাকেন বলে জানা গেছে। 

          

          

  

No comments