প্রত্যাশামত ঘাটাল মাস্টার প্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণ নিয়ে কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে আলোচনা দ্রুত আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে কাজ শুরুর দাবী জানাল-ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম …
প্রত্যাশামত ঘাটাল মাস্টার প্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণ নিয়ে কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে আলোচনা
দ্রুত আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে কাজ শুরুর দাবী জানাল-ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণের বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে গতকাল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটাল ও দাসপুরের বিধায়ককে স্মারকলিপি দেওয়া হয়েছিল। যাতে আজ ৯ জুন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বলাকা মঞ্চে অবিভক্ত মেদিনীপুর জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে উচ্চ পর্যায়ের প্রশাসনিক সভা ছিল, সেখানে জনপ্রতিনিধিরা যথাযথ ভূমিকা নেন। প্রত্যাশামত ঘাটাল মাস্টার প্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণ নিয়ে কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আমরা চাই-দ্রুত আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে পূর্বের সরকারের আমলে গ্রহণ করার স্কীম সংশোধনের প্রয়োজন থাকলে তা সংশোধন করে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হোক।
No comments