Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবিভক্ত মেদিনীপুর জেলার প্রশাসনিক সভার প্রাক্কালে জেলাশাসকের নিকট স্মারকলিপি

অবিভক্ত মেদিনীপুর জেলার প্রশাসনিক সভার প্রাক্কালে জেলাশাসকের নিকট স্মারকলিপি
৯ই জুন কোলাঘাটের বলাকা মঞ্চে আহুত অবিভক্ত মেদিনীপুর জেলার প্রশাসনিক সভার প্রাক্কালে জেলার কতগুলি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে ২০ দফা দাবী জানিয়ে…

 



অবিভক্ত মেদিনীপুর জেলার প্রশাসনিক সভার প্রাক্কালে জেলাশাসকের নিকট স্মারকলিপি


৯ই জুন কোলাঘাটের বলাকা মঞ্চে আহুত অবিভক্ত মেদিনীপুর জেলার প্রশাসনিক সভার প্রাক্কালে জেলার কতগুলি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে ২০ দফা দাবী জানিয়ে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঐদিন এক উচ্চপর্যায়ের প্রশাসনিক সভা করবেন।

         পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি ও বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান,যে দাবীগুলি জেলা শাসকের নিকট তুলে ধরা হয়েছে তা হোল-

১) দক্ষিণ পূর্ব রেলওয়ের জায়গাতে থাকা কোলাঘাট ফুলবাজারে তে-বাজারী টিকিট আদায়ের ক্ষেত্রে বেসরকারীকরণের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে বাজারে মেঝে-মাথার উপর আচ্ছাদন-পানীয় জল-শৌচাগার-পর্যাপ্ত আলো ও বাজারের পরিধি বাড়ানো

২) জাতীয় সড়কের দেউলিয়া বাজার সংলগ্ন স্থানে চলতে থাকা ফুলবাজারটি পানসিলায় নবনির্মিত ফুল বাজারে অতি সত্বর স্থানান্তর 

৩) পাঁশকুড়ার ক্ষীরাই সংলগ্ন দোকান্ডায় ফুলের উপত্যকায় পর্যটকদের আকর্ষণীয় করতে পরিকাঠামোবৃদ্ধি

৪) ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়ায় অবিলম্বে আন্ডারপাস নির্মাণ 

৫) ভোগপুর স্টেশনে আন্ডারপাস নির্মাণ

৬) পাঁশকুড়া স্টেশন সংলগ্ন স্থানে ওভারব্রিজ নির্মাণ

৭) তমলুক হাসপাতাল মোড় ও মানিকতলা মোড় সংলগ্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ

৮) পুরষাঘাটে কংক্রিটের ব্রীজ নির্মান 

৯) "নো-কষ্ট" পদ্ধতিতে নদী ও খাল খননের প্রক্রিয়া বাতিল করে রূপনারায়ণ-কাঁসাই-চন্ডিয়া-কেলেঘাই প্রভৃতি নদী এবং সোয়াদিঘী-দেহাটি-দেনান-পায়রাটুঙি-মেচেদা বাঁপুর সহ সমস্ত নিকাশী খালে জমে থাকা বালি/মাটি তুলে ড্রেজিং বা পূর্ণ সংস্কারের কাজ দ্রুত শেষ 

১০)এক্ষেত্রে নদী ও খালের বাঁধগুলি শক্তপোক্ত করার পর সরকারি নিয়মে অতিরিক্ত বালি বা মাটি বিক্রির বন্দোবস্ত 

১১) অবিলম্বে দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ন

১২) দেহাটি লকগেটের সাটার তোলা-ফেলার জন্য বৈদ্যুতিকরণের বন্দোবস্ত 

১৩) গুরুত্বপূর্ণ নিকাশী খালগুলিতে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা বর্ষার পূর্বেই তোলার বন্দোবস্ত

১৫) মেচেদা এলাকায় অবিলম্বে ভ্যাট 

 নির্মাণ ও সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ন

১৬) নিকাশী খাল ও জাতীয় সড়কের ধারে বাড়ির আবর্জনা ও জঞ্জাল ফেলানো বন্ধ

১৭) সরকারি নির্ধারিত বাস ভাড়ায় যাতায়াত সুনিশ্চিত ও সমস্ত সরকারি ও বেসরকারি বাসে আবশ্যিকভাবে ভাড়ার তালিকা টাঙানো

১৮) জেলার বিভিন্ন বাসরুট গুলিতে বেশি সংখ্যক সরকারি বাস চালুর উদ্যোগ 

১৯) বিভিন্ন কেন্দ্রীয় বাস স্ট্যান্ডগুলি থেকে অন্তত রাত্রি ন'টা পর্যন্ত বাস চলাচল সুনিশ্চিত 

২০) অবিলম্বে সরকারি সহায়ক মূল্যে চাষীর ঘরে জমে থাকা বোরো ধান কিষাণ মান্ডি বা সিপিসিগুলি থেকে ক্রয় করার বন্দোবস্ত প্রভৃতি।

No comments