একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য বেসিক হেলথ এন্ড ওয়েলনেস বৃত্তিমূলক প্রশিক্ষণ শিবিরআজ ৮ই জুন চৈতন্য পুর বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের জন শিক্ষন সংস্থান - হলদিয়ার উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত…
একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য বেসিক হেলথ এন্ড ওয়েলনেস বৃত্তিমূলক প্রশিক্ষণ শিবির
আজ ৮ই জুন চৈতন্য পুর বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের জন শিক্ষন সংস্থান - হলদিয়ার উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য বেসিক হেলথ এন্ড ওয়েলনেস একটি বৃত্তিমূলক প্রশিক্ষণের সূচনা হয়। প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী তার প্রাথমিক বক্তব্যে জন শিক্ষন সংস্থানের কোর্সগুলো স্কুলের ছাত্রীদের কেন প্রয়োজন তা বিশদভাবে তুলে ধরেন। সংস্থানের অধিকর্তা মাননীয় শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ও কোর্সের ছাত্রীদের ভবিষ্যত গড়ার জন্য এই কোর্সের প্রয়োজনীয়তার কথা সবিস্তারে ব্যাখ্যা করেন। তিনি বলেন সারদামনি বালিকা বিদ্যালয় এই কোর্স করার উপযুক্ত জায়গা। তিনি আরও বলেন যে নতুন শিক্ষা আইনে এই কোর্সের গুরুত্ব অপরিসীম। এ্যসিসট্যানট প্রোগ্রাম অফিসার উদয় শংকর মন্ডল সারদামনি বিদ্যালয়সহ সুমনা পাহাড়ী ও অপর শিক্ষিকা নমিতা ম্যাডামের এই কোর্স টি সংঘটিত করার প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। সুস্মিতা ম্যাডামের সাহায্য ও যথেষ্ট উল্লেখযোগ্য। সরকারের নিয়ম অনুযায়ী ২০ ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ টি শুরু হয়।

No comments