হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতির পুলিশ হেফাজত ১২পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অশোক মাইতি কে ৫ই জুন দুপুরে সুতাহাটা থানার পুলিশ গ্রেপ্তার করে…
হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতির পুলিশ হেফাজত ১২
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অশোক মাইতি কে ৫ই জুন দুপুরে সুতাহাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছিল আজ ৬ই জুন হলদিয়া মহকুমার আদালতে তোলা হয়।
মারধর, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মাইতিকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের সময় তিনি এলাকার লোকজনকে মারধর, বাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই অভিযোগে সরকার পরিবর্তনের পরই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন অশোক মাইতি। আজ ৮ ই জুন সোমবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক বার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

No comments