Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পণ-নির্যাতন ও গৃহবধূ মৃত্যুর মামলায় স্বামী শশুরের সাজা, জানালেন সরকারি পক্ষের আইনজীবী সোমনাথ ভূঁইয়া

পণ-নির্যাতন ও গৃহবধূ মৃত্যুর মামলায় স্বামী শশুরের সাজা, জানালেন সরকারি পক্ষের আইনজীবী সোমনাথ ভূঁইয়াSC 3(4)16 , ST 110/16, Sutahata PS Case No 104/13 dated 14/05/13গত ইং 30/05/09 তারিখ নন্দকুমার থানার কমোর আড়া গ্রামের সেক আসানু…

 


পণ-নির্যাতন ও গৃহবধূ মৃত্যুর মামলায় স্বামী শশুরের সাজা, জানালেন সরকারি পক্ষের আইনজীবী সোমনাথ ভূঁইয়া

SC 3(4)16 , ST 110/16, Sutahata PS Case No 104/13 dated 14/05/13

গত ইং 30/05/09 তারিখ নন্দকুমার থানার কমোর আড়া গ্রামের সেক আসানুল্লা কন্যা আমিনা বিবির সঙ্গে সুতাহাটা থানার তাজপুর গ্রামের সেক রেজ্জাক এর পুত্র সেক রহিম আলির মুসলিম শাস্ত্র মতে বিবাহ হয় | বিবাহের কিছুদিন পর হইতে সেক রহিম আলি ও তার পরিবারের লোকজন  অতিরিক্ত 40000 টাকা পনের দাবী করে আমিনার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ | বারংবার মারধর ও নির্যাতনের ঘটনার জন্য সেক আসানুল্লা তার কন্যাকে মিমাংসা করিয়া তার স্বামীর বাড়িতে দিয়ে আসতেন বলে অভিযোগ | বিবাহিত জীবনে আমিনার একটি কন্যা সন্তান রয়েছে | গত ইং 13/05/13 তারিখ সকাল ১১টা সেক আসানুল্লা টেলিফোন মারফৎ জানতে পারেন যে তার মেয়ে আমিনাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আমিনার গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ এবং আমিনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হলদিয়া S.D. হাসপাতালে ভর্তি করে | আমিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ডাঃ বাবু তমলুক হাসপাতালে স্থানান্তরিত করেন | প্রতিবেশিরা আমিনাকে তমলুক নিয়ে যাওয়ার পথে সেক আসানুল্লা এ্যাম্বুলেন্স থামিয়ে তাতে উঠেন সেখান থেকে প্রতিবেশিরা এ্যাম্বুলেন্স থেকে নেবে চলেযায় | আমিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নন্দকুমার খেজুর বেড়িয়া BPHC তে ভর্তি করানো হয় এবং সেখানেই ডাঃ বাবু আমিনাকে মৃত ঘোষণা করেন | ইং 14/05/2013 তারিখ মৃত আমিনা বিবির পিতা সেক আসানুল্লা তার স্বামি রহিম আলি , শ্বশুর সেক রেজ্জাক, শ্বাশুড়ি রাহিমা বিবি, দেবর সেক করিম এবং ননদ রাহানা বিবির বিরুদ্ধে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেন। সুতাহাট থানায় পুলিশ ইং14/10/13 তারিখ মৃত আমিনা বিবির স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, দেবর এবং ননদের বিরুদ্ধে ভাঃ দঃ বিধি আইনের ৪৯৮ এ / ৩০৪ বি /৩০২/৩৪ ধারায় Charge Sheet দেয় | গত ইং 24/11/16 তারিখ Addl. District & Sessions Judge, Fast Track Court এ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় | এই মামলায় মোট ১৮ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয় | বিচার চলাকালীন আমিনার শ্বাশুড়ি রহিমা বিবি মারা যান | ইং16/06/26 তারিখ  Addl. District & Sessions Judge, Fast Track, Haldia আদালতের বিচারক অপর্না চৌধুরী মৃত আমিনার স্বামী সেক রহিম আলি এবং শ্বশুর সেক রেজ্জাক কে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ভাঃ দঃ বিধি আইনের ৪৯৮ এ/৩০৪ বি/৩৪ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করেছেন | বাকী দুজন আমিনার ননদ এবং দেওর কে এই মামলা হইতে অব্যাহতি দিয়েছেন |

No comments