Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্নান পূর্ণিমার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

স্নান পূর্ণিমার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শিশির অধিকারীর ঝটিকা সফর, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণস্নান পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘার জগন্নাথ মন্দিরে ঝটিকা সফরে আসে…

 



স্নান পূর্ণিমার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শিশির অধিকারীর ঝটিকা সফর, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ

স্নান পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘার জগন্নাথ মন্দিরে ঝটিকা সফরে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী। এদিন তিনি মন্দিরে অনুষ্ঠিত বিশেষ সন্ধ্যা আরতিতে ভক্তিভরে অংশগ্রহণ করেন এবং শ্রীজগন্নাথদেবের দর্শন ও পূজা অর্চনা করেন।

সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দিঘা ইসকন মন্দিরের প্রধান পুরোহিত রাধা রমণ দাস। আরতির পর ইসকনের পক্ষ থেকে শিশির অধিকারীকে আসন্ন রথযাত্রা উৎসবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি তাঁকে রথের দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনা করার জন্যও বিশেষ অনুরোধ জানানো হয়।

স্নান পূর্ণিমাকে কেন্দ্র করে দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ করা যায়। সাংসদ শিশির অধিকারীর এই সফরকে ঘিরে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যেও উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়। রথযাত্রা উপলক্ষে দিঘায় ধর্মীয় আবহ আরও জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

No comments