Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় জনকল্যাণ ক্যাম্প পরিদর্শনে রাজ্যের উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা

জনকল্যাণ ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যের উচচশিক্ষা মন্ত্রী হরেকৃষ্ণ বেরা
 অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার সেই সরকারের উদ্যোগে রাজ্যে জনকল্যাণ ক্যাম্প ১৫, ১৬-১৭ জুন । ৩ দিন ধরে চলবে এই ক্যাম্প। স…

 


জনকল্যাণ ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যের উচচশিক্ষা মন্ত্রী হরেকৃষ্ণ বেরা


 অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার সেই সরকারের উদ্যোগে রাজ্যে জনকল্যাণ ক্যাম্প ১৫, ১৬-১৭ জুন । ৩ দিন ধরে চলবে এই ক্যাম্প। সেখানে সরকারের বিভিন্ন প্রকল্পে জন্য আবেদন এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সকাল থেকে শুরু হয়েছে হলদিয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মঞ্চ, টাউনশিপ আহেলি কমপ্লেক্স, এবং হলদিয়া দুর্গাচক পুরাতন এসডিও অফিস। সকাল থেকে মানুষের ভিড় চোখে পড়ার মত ইতিমধ্যে সরকারি তরফ থেকে মায়েদের জন্য বিনা পয়সায় বাসে ভ্রমণ এবং অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা করে মায়েদের একাউন্টে আসা শুরু করেছে ধীরে ধীরে। তারাও মোট ৫৪ টি প্রকল্প রয়েছে । সেই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে আর সেই জন্যই ১৫-১৬-১৭-৩ দিন ধরে এই কর্মসূচি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম রেয়াপাড়ায় রাজ্য সরকারের জনকল্যাণ কর্মসূচি শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ হলদিয়ায় জনকল্যাণ ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় সরকারি কারিগরি কলেজ  এবং জনকল্যাণ কর্মসূচির ক্যাম্প পরিদর্শন করেন। সাথে ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী ছিলেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক ,হলদিয়ার এসডিও সুরভী সিংলা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণ নির্মাল্য চ্যাটার্জি প্রমুখ।

No comments