Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চলের সঞ্চালক গ্রেপ্তার

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চলের সঞ্চালক গ্রেপ্তার
 অষ্টাদশবিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিষ্ঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জনতা পার্টি বিজেপি যারা মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শু…

 




সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চলের সঞ্চালক গ্রেপ্তার


 অষ্টাদশবিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিষ্ঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জনতা পার্টি বিজেপি যারা মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। নির্বাচনের পরেই  বিগত সরকারের মন্ত্রী থেকে বিধায়ক পঞ্চায়েত সমিতির সদস্য থেকে কর্মধক্ষ্য যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা একে একে গ্রেফতার হচ্ছেন। ইতিমধ্যে মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে হলদিয়া বেশ কয়েকজন কর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছেন। 

বিশেষ সূত্রে জানা যায় আজ কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য  ও চালক সঞ্চালক ( পূর্ত) শিক্ষক বনমালী মন্ডল। জানাযায় এলাকায় তোলাবাজি, আবাস যোজনা ঘর  পাইয়ে দেওয়া, এছাড়াও একাধিক দুর্নীতি দায়ের গ্রেপ্তার হয়েছেন। বনমালী মণ্ডলের বিরুদ্ধে সম্প্রতি তোলাবাজির একটি লিখিত অভিযোগ থানায় জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সুতাহাটা থানার পুলিশ। সোমবার ১৫ ই জুন তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত গ্রাম পঞ্চায়েত সদস্যকে মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর।





No comments