নির্বাচনী পরবর্তী হলদিয়ার কারখানায় শ্রমিক বিক্ষোভহলদিয়ায় বেসরকারি স্টিল কারখানায় শ্রমিক বিক্ষোভ। জানা গেছে, হলদিয়ার দুর্গাচক সংলগ্ন মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন চুক্তি না হওয়ার পাশা…
নির্বাচনী পরবর্তী হলদিয়ার কারখানায় শ্রমিক বিক্ষোভ
হলদিয়ায় বেসরকারি স্টিল কারখানায় শ্রমিক বিক্ষোভ। জানা গেছে, হলদিয়ার দুর্গাচক সংলগ্ন মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন চুক্তি না হওয়ার পাশাপাশি বিভিন্ন পরিষেবা থেকেও বঞ্চিত রয়েছেন কয়েকশো শ্রমিক। বৃহস্পতিবার ১১ ই জুন সকাল থেকে কারখানার গেট ঘেরাও করে চলছে বিক্ষোভ। অষ্টাদশ বিধানসভা নির্বাচনে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার একমাত্র দুদিন মেয়াদকাল পরিপূর্ণ হয়েছে। ইতিমধ্যে গত ২৪ শে মে হলদিয়ায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়ে গিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী ,আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত কারখানায় হবে বেতন চুক্তি (সি ও ডি) , হবে । শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষকে একাধিক জানিয়েও কোন সুরাহা মেলেনি। তাই এদিন সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার গেটে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা।

No comments