বিজেপিতে যোগ দিতে চেয়ে ইচ্ছাপ্রকাশ প্রাক্তন মন্ত্রীর,বেসুরো তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রএবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র।৪ বারের বিধায়ক এবং দুই ফুল ট…
বিজেপিতে যোগ দিতে চেয়ে ইচ্ছাপ্রকাশ প্রাক্তন মন্ত্রীর,বেসুরো তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র
এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র।৪ বারের বিধায়ক এবং দুই ফুল টার্মের মন্ত্রী সৌমেন মহাপাত্রর সাথে বিধানসভার পূর্বেই দলের সাথে দূরত্ব বাড়ছিল। *শুভেন্দু অধিকারীকে কুকথা বলতে পারবেন না,এমন বক্তব্যের পরই দল তাকে ব্রাত্য করে দেয়।* শেষ ৩ বছর দল তাকে ব্রাত্য করেই রেখেছিল।মন্ত্রিত্ব থেকে,তারপর জেলা সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় রাজ্য তৃণমূলের পক্ষ থেকে।বিধানসভায় হারের পরই কার্যত বেসুরো প্রাক্তন মন্ত্রী।সৌমেন মহাপাত্র বলেন তৃণমূলের ভাঙন অবশ্যম্ভাবী।দলটা কর্পোরেট কালচারে চলছিল।মন্ত্রী হওয়া সত্ত্বেও তারা চাইলেও মমতা ব্যানার্জির সাথে ,অভিষেকের সাথে দেখা করতে পারতেন না,সমস্যার কথা তুলে ধরতে পারতেন না।দল থেকে কাজ করিয়ে নিয়ে হঠাৎ পদ থেকে সরিয়ে দেওয়া কালচারে পরিণত হয়েছিল।না চাইলেও অভিষেক ব্যানার্জিকে সেনাপতির সম্মান দিতে হতো।
শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে দল ছেড়েছিলেন।
তবে শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসা করে প্রাক্তন মন্ত্রী বলেন কার্যক্ষেত্রে শুভেন্দু অধিকারী অজয় মুখার্জির পর মুখ্যমন্ত্রী হয়েই বিপ্লব এনেছেন। যদি বিজেপি চায়,তিনি বিজেপিতে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন।যদি সমীক ভট্টাচার্য চান,যদি শুভেন্দু অধিকারী চান,তিনি সামান্য কর্মী হিসেবে জনগণের জন্যে কাজ করতে চান।
No comments