বিশ্ব সাইকেল দিবসে হলদিয়ার বিধায়ক ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রায় ৩ কিলোমিটার সাইকেল চালালেন৩রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস ২০১৮ সালে রাষ্ট্রসঙ্ঘে সাধারণ সভায় এই দিনটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। পরিবেশবান্ধব শাস্ত্রহি জান…
বিশ্ব সাইকেল দিবসে হলদিয়ার বিধায়ক ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রায় ৩ কিলোমিটার সাইকেল চালালেন
৩রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস ২০১৮ সালে রাষ্ট্রসঙ্ঘে সাধারণ সভায় এই দিনটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। পরিবেশবান্ধব শাস্ত্রহি জান হিসেবে সাইকেলের গুরুত্ব ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাইসাইকেল গ্রাম এলাকার নির্ভরযোগ্য যানবাহন। বিশ্ব সাইকেল দিবসে ঠেকুয়া বিবেকানন্দ অগ্রণী সংঘ হাই স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন ও ছাত্র ছাত্রীদের সঙ্গে কুকড়াহাটি পর্যন্ত সাইকেল চালিয়ে পরিবেশবান্ধব সাশ্রয় যান হিসেবে বার্তা দিলেন হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী।
ইতিমধ্যে ভারতবর্ষে যস্বশ্রী প্রধানমন্ত্রী পেট্রোল ডিজেল গ্যাস সাশ্রয় করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি হোমওয়ার্ক করারো পরামর্শ দিয়েছেন। বিধায়ক প্রদীপবাবু গত কয়েকদিন আগেই বিধানসভায় শপথ গ্রহণে যাওয়ার সময় সাইকেল চালিয়ে বিধানসভায় গিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন বিধায়কদের আবাসন থেকে বিধানসভা ভবন পর্যন্ত সাইকেল চালিয়ে তিনি যাতায়াত করবেন। আজকের সাইকেল দিবসে সাইকেল যাত্রায় স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন এবং ছাত্র-ছাত্রী ও বিধায়ক নিজেই সাইকেল চালিয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করেন।

No comments