গণেশ পূজায় মেতেছে দেভোগ গ্রামের রাইজিং স্টারহলদিয়া দেভোগ গ্রামে গণেশ পূজার উদ্বোধনে এলাকার মায়েরাহলদিয়া দেভোগ গ্রামে মোরাম রাস্তায় শ্রী শ্রী গনেশ পূজা উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তি দের উপস্থিতিতে পুজো মণ্ডপের দ্ব…
গণেশ পূজায় মেতেছে দেভোগ গ্রামের রাইজিং স্টার
হলদিয়া দেভোগ গ্রামে গণেশ পূজার উদ্বোধনে এলাকার মায়েরা
হলদিয়া দেভোগ গ্রামে মোরাম রাস্তায় শ্রী শ্রী গনেশ পূজা উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তি দের উপস্থিতিতে পুজো মণ্ডপের দ্বারোদঘাটন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সমাজসেবী আইনজীবী ও কবি সাহিত্যিক সাংবাদিক। সকলের উপস্থিতিতেই পঞ্চম বছরে শ্রী শ্রী গনেশ পূজার পরিচালনায় রাইজিং স্টার
১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত চলবে এই উৎসব। তিন দিন ধরে চলবে পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা, গান, নৃত্য এবং নরনারায়ন সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে হলদিয়া মহকুমার আদালতের আইনজীবী বিপ্লব জানা মুখে তবলা বাজিয়ে সনাতন মান্নার গান পরিবেশিত হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করেন সংস্কৃতি মঞ্চের সদস্য ও সদস্যা বৃন্দ ,চারা গাছ লাগানোর কর্মসূচিতেই সকল অতিথিদের হাতে গাছ তুলে দিলেন পুজো কমিটির পক্ষ থেকে। আগামী দিনে এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য খাতা ও কলম দেওয়া হবে। ১৪ মে থেকে ১৬ লা মে পর্যন্ত চলবে শ্রী শ্রী সার্বজনীন গনেশ পূজা ও বাৎসরিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন এলাকার মায়েরা। উপস্থিত ছিলেন মনোরঞ্জন দাস বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী হলদিয়া কোর্ট বিপ্লব জানা, বিশিষ্ট সমাজ সেবিকা সোমা গোস্বামী, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গা পদ মিশ্র ছিলেন শিক্ষক সনাতন মান্না সঞ্চালনা করেন সৌমেন দাস মহাপাত্র।
No comments