উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে হলদিয়ার মুখ উজ্জ্বল করল আলেখ্য মাইতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র মোট ৪৯২ নম্বর পেয়েছে।আলেখ্যর বাড়ি হলদিয়া টাউনশিপে। ক্লাস ফাইভ থেকেই সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছ…
উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে হলদিয়ার মুখ উজ্জ্বল করল আলেখ্য মাইতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র মোট ৪৯২ নম্বর পেয়েছে।
আলেখ্যর বাড়ি হলদিয়া টাউনশিপে। ক্লাস ফাইভ থেকেই সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে। মাধ্যমিকেও সে মেধাতালিকায় স্থান পেয়েছিল। এবার উচ্চ মাধ্যমিকে ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম হয়েছে।
আলেখ্য জানায়, “আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চাই। ১৭ তারিখে আমার একটি কম্পিটিশন রয়েছে। এই সাফল্যের পিছনে স্কুল ও স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে”। পড়ার ফাঁকে গল্পের বই পড়তে ভালোবাসে সে।
অষ্টাদশ বিধানসভার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুভেচ্ছাবার্তা, ফুল ও মিষ্টি নিয়ে আলেখ্যর বাড়িতে পৌঁছে যান হলদিয়ার মহকুমা শাসক সুরভী সিংলা।
ছেলের সাফল্যে আপ্লুত মা কবিতা মাইতি। তিনি ছেলেকে মিষ্টিমুখ করান। বলেন, “ক্লাস ফাইভ থেকে হস্টেলে থেকে পড়ছে। মাধ্যমিকেও ভালো ফল করেছিল। আজ খুব খুব খুশি”।

No comments