সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকমী সমিতি উদ্যোগে রবীন্দ্র ও নজরুল প্রণাম
এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে ৩১শে মে রবীন্দ্র নজরুল প্রণাম অনুষ্ঠান নিজস্ব গৃহে অনুষ্ঠিত হয়। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমিতি পরিচালিত হয…
সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকমী সমিতি উদ্যোগে রবীন্দ্র ও নজরুল প্রণাম
এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে ৩১শে মে রবীন্দ্র নজরুল প্রণাম অনুষ্ঠান নিজস্ব গৃহে অনুষ্ঠিত হয়। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমিতি পরিচালিত হয়।যেমন মেধাবৃত্তি পরীক্ষা ইন্টার স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সম্বর্ধনা সভা। সমিতির নিজস্ব গৃহে রবীন্দ্র নজরুল স্মরণ সভা কবি প্রণাম অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রায় ৫০ জন ছাত্রছাত্রী নাচ গান কবিতা এবং রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কে স্মৃতিচারণ করেন। ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই আজ দুই মহাপুরুষের স্মৃতিচারণ অনুষ্ঠান অংশগ্রহণ করেন । অনুষ্ঠান চলে প্রায় রাত্রি ৯ঃ০০ টা পর্যন্ত । আজকের এই সভায় উপস্থিত ছিলেন সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সকল সদস্য ও সদস্যা বৃন্দ, আজকের এই সভায় সভাপতিত্ব করেন বিজয় কৃষ্ণ দাস সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন রূপনারায়ণ মাঝি।
সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ী বলেন। প্রতি বছরের মতোই সংগঠনের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই বাৎসরিক সভায় সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো বলেন হলদিয়া, সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌরসভা এলাকা প্রায় ৪৯ টি স্কুলের ছাত্রছাত্রীরা গত বৎসর এই মেধা পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। আশা করি এবছর আরো বেশি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।


No comments